সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাদের এয়ারপোর্ট লুক থেকে তাঁদের নানা পদক্ষেপ ক্যামেরাবন্দি করার এতটুকু সুযোগ ছাড়েন না পাপারাজ্জিরা। বিভিন্ন সময়ে তারকারা এই কারণে বিরক্তও হন। এবার সেই তালিকায় নাম জুড়ল গৌরী খানেরও।
বুধবার দিল্লি এয়ারপোর্টে পাপারাজ্জিদের উপর চটে লাল হলেন গৌরী। কেন? পাপারাজ্জিরা সুহানার ছবি তুলতে আসলেই ক্ষিপ্ত হন শাহরুখজায়া। জানা গিয়েছে, দিল্লি থেকে মুম্বইতে ফিরছিলেন গৌরী মেয়েকে নিয়ে। সেইসময় বিমানবন্দরেই তাঁদের ছেঁকে ধরেন ছবি-শিকারিরা। ক্যামেরাবন্দি না হতে চেয়ে মাথা নিচু করেই চলে যাচ্ছিলেন মা-মেয়ে। কিন্তু ছবি শিকারিরা মা ও মেয়ের এয়ারপোর্ট লুক ক্যামেরাবন্দি করার জন্য মরিয়া হন। যদিও শত অনুরোধেও কাজ হয়নি। এর পরই মুখ খোলেন গৌরী। মেয়ে সুহানার ছবি তুলতে বারণ করেন বাদশার স্ত্রী।

এদিন লুজফিট ডেনিম প্যান্ট, সাদা টপ, সাদা স্টাইলিশ জ্যাকেট এই পোশাকে এয়ারপোর্ট লুকে দেখা গিয়েছিল গৌরীকে। অন্যদিকে ক্যাজুয়াল পোশাকে সেজেছিলেন সুহানা। চোখে ছিল রোদচশমা। শোনা যাচ্ছে পেশায় ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান নাকি দিল্লিতে গিয়েছিলেন ‘ডিজাইনস এক্সপিরিয়েন্স সেন্টার’-এর উদ্বোধনে। সেখান থেকে ফেরার সময়েই বিমানবন্দরে পাপারাজ্জিজের সঙ্গে অপ্রতীতিকর পরিস্থিতি।
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া