Hanuman Ansh

যোগী সাক্ষাতে টিম ‘হনুমান অংশ’, ধর্মীয় আবেগকে অস্ত্র করে ভোটবাক্স ভরার ধান্দা! তোপ কং নেতার

বক্স অফিসে ঝড় তোলা 'হনুমান অংশ'কে পরোক্ষভাবে 'প্রোপাগান্ডা' তকমা কংগ্রেস নেতা রশিদ আলভির। এমন আবহেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থ সিনেমার গোটা টিম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১৮:৫০

options
link
যোগী সাক্ষাতে টিম ‘হনুমান অংশ’, ধর্মীয় আবেগকে অস্ত্র করে ভোটবাক্স ভরার ধান্দা! তোপ কং নেতার
কং নেতার তোপের মাঝেই যোগীর দ্বারস্থ 'হনুমান অংশ' টিম

ধর্মীয় আবেগকে হাতিয়ার করে ভোটবাক্স ভারী করার কৌশলী! আধ্যাত্মিক সিনেমা ‘হনুমান অংশ’-এর নামের পাশে পরোক্ষভাবে ‘প্রোপাগান্ডা’ তকমা সাঁটলেন কংগ্রেস নেতা রশিদ আলভি। বড় সেলেবমুখের ভিড় নেই। প্রচারের জাঁকজমক দূর অস্ত! মাত্র ২ কোটি বাজেটেই ছব্বিশ সালে একাধিক বিগ বাজেট সিনেমাকে আয়ের নীরিখে টেক্কা দিয়েছে নিম করোলি বাবার জীবনের আঁধারে তৈরি এই ছবি। যা কিনা এইমুহূর্তে চর্চার শিরোনামে। ‘প্রোপাগাণ্ডা’ বিতর্কের মাঝেই এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করল টিম ‘হনুমান অংশ’।

Advertisement

“ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকেই রাজনীতিতে ধর্মকে নিয়ে এসেছে। প্রতিটি নির্বাচনই রাম মন্দিরের নামে লড়ে ওরা।…”

বক্স অফিসে ‘হনুমান অংশ’-এর আয়ের গুঁতোয় পিছু হঠেছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি, ‘টক্সিক’-এর মতো মেগাবাজেট সিনেমাগুলিও। এহেন ব্যবসার গ্রাফ দেখে সিনেবিশ্লেষকদের মত, আধ্যাত্মিক কনটেন্টেই আসলে বাজিমাত করেছে এই ছবি। এমন আবহেই সম্প্রতি ‘হনুমান অংশ’ ছবির বিরুদ্ধে তোপ দাগেন রশিদ আলভি। কংগ্রেস নেতার দাবি, ভোটবাক্স ভরাতে ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিজেপি। রামমন্দিরে চুরির প্রসঙ্গ টেনে রশিদ আলভির মন্তব্য, “নিঃসন্দেহে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকেই রাজনীতিতে ধর্মকে নিয়ে এসেছে। প্রতিটি নির্বাচনই রাম মন্দিরের নামে লড়ে ওরা। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকা সত্ত্বেও ওরা যেভাবে চুপ, তাতেই ওদের বিশ্বাসের স্বরূপ স্পষ্ট। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আর বর্তমানে মানুষের মন প্রভাবিত করার জন্য ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোট পেতে এই ধরনের সিনেমা তৈরি করছে।” কং নেতার এহেন মন্তব্যের পরই একাংশ ক্ষোভ উগরে দিয়েছিলেন সোশাল মিডিয়ায়। এমন আবহেই উত্তরপ্রদেশে গিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করল ‘হনুমান অংশ’-এর কলাকুশলীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Five reasons why you must watch 'Hanuman Ansh'
বাঁদিকে নিম করোলি বাবা। তাঁর চরিত্রে অভিনয় করেছেন শোবিনও সত্য (ডানদিকে)। ছবি সংগৃহীত।

জানা গিয়েছে, সিনেমার বিশেষ কিছু দৃশ্য নিয়ে যোগীর সঙ্গে কথা হয় টিমের। যেখানে গুরু গোরক্ষনাথ এবং নাথ সম্প্রদায়কে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া এই আধ্যাত্মিক সিনেমার প্রশংসায় পঞ্চমুখ যোগীও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল থেকেই টিম ‘হনুমান অংশ’-এর কলাকুশলীদের সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ্যে আনা হয়েছে। জানা গিয়েছে, সিনেমার বিশেষ কিছু দৃশ্য নিয়ে যোগীর সঙ্গে কথা হয় টিমের। যেখানে গুরু গোরক্ষনাথ এবং নাথ সম্প্রদায়কে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। খবর, ইতিমধ্যেই ২০০ কোটির দৌড়ে শামিল হয়েছে ‘হনুমান অংশ’। সেই অঙ্ক ছোঁয়া শুধু সময়ের অপেক্ষা। এহেন গগনচুম্বী সাফল্যের মাঝেই সিক্যুয়েলের পরিকল্পনা করে ফেলেছেন নির্মাতারা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.