সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাল বিকেলে শুরু হয়েছিল। আজও রয়েছে পূর্ণিমা তিথি। ঘরে ঘরে আজও হচ্ছে পুজো। সাধারণ মানুষের পাশাপাশি মা লক্ষ্মীর আরাধনায় মেতেছেন টলিউডের তারকারাও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি।
প্রতিবছর ঘটা করে পরিবারের পাশাপাশি বন্ধু-বান্ধবদের সঙ্গেও লক্ষ্মী পুজো করেন অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। নিজের হাতে করেন ভোগ রান্না। এবার এক্কেবারে ঘরোয়াভাবে পুজো সেরেছেন প্রসেনজিৎ-জায়া। ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
View this post on InstagramAdvertisement
করোনা (CoronaVirus) কালেই সিঙ্গাপুরে পরিবারের কাছে চলে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rittuparna Sengupta)। সেখানেই ছেলে ও মেয়ের সঙ্গে ধনদেবীর আরাধনায় মেতেছিলেন।
সিনেমার শুটিংয়ের পাশাপাশি সাংসদ হিসেবেও অনেক কাজ থাকে মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। শত ব্যস্ততার মধ্যেও নিয়ম মেনে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করেছেন তিনি।
[আরও পড়ুন: করোনাও দমাতে পারেনি মনের জোর, লক্ষ্মী প্রতিমাকে নিজের হাতেই সাজালেন অপরাজিতা]
গোলাপি শাড়িতে সেজে মা লক্ষ্মীর আরাধনায় মেতেছিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhary Chakraborty)। সেই ছবি শেয়ার করে সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ঘটা করে লক্ষ্মী পুজো করতে ভালবাসতেন মহানায়ক উত্তমকুমার (Uttam Kumar)। আজও সেই প্রথা বজায় রেখেছেন তাঁর উত্তরসূরি গৌরব ও সৌরভ। মায়ের মূর্তির মুখ আজও মহানায়কের স্ত্রী গৌরীদেবীর আদলে তৈরি হয়। ছবি শেয়ার করেছেন টেলিভশন তারকা গৌরব।
[আরও পড়ুন:অবশেষে ‘নেপোটিজম’ বিতর্কে মুখ খুললেন সলমন! ভাইরাল ‘বিগ বসে’র আগাম ঝলক]
সর্বশেষ খবর
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান
-
সতীর্থর সঙ্গে পরকীয়া! সমকামী ভাইস ক্যাপ্টেনের ‘শাস্তি’র দাবি স্ত্রীর, কী সিদ্ধান্ত নিল অজি বোর্ড?
-
‘মিথ্যে বলছে কর্নাটক নির্বাচন কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় ফুঁসছেন প্রকাশ রাজ
-
ভগ্নিপতির কাঁধে চেপে গেছিলেন ‘জনতার দরবারে’, চাকরি পেলেন পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধী যুবক
-
২০২০ সালে শমীকের উপর হামলা! অভিষেক, সুমিত-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে এফআইআর