Kangana Ranaut on Naseeruddin Shah

‘খাবে এই দেশে, লড়বে প্রতিবেশীর জন্য’, বর্ষীয়াণ নাসিরুদ্দিনকে কেন ‘নেকড়ে’ কটাক্ষ কঙ্গনার?

'ককরোচ'দের সমর্থনে নাসিরুদ্দিন বলিউডের 'মৌন' তারকাদের 'বিশ্বস্ত কুকুর' বলে যে চরম ভাষায় আক্রমণ শানিয়েছিলেন, সেই মন্তব্য আতশকাচে রেখে বিজেপির সাংসদ-অভিনেত্রী এবার পালটা তোপ দাগলেন। কঙ্গনা প্রশ্ন তুলেছেন, দিল্লির বিক্ষোভকারীদের হয়ে সুর চড়ালেও ঝাড়খণ্ডের পড়ুয়াদের পাশে নেই কেন নাসিরুদ্দিন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৬:৩৪

options
link
‘খাবে এই দেশে, লড়বে প্রতিবেশীর জন্য’, বর্ষীয়াণ নাসিরুদ্দিনকে কেন ‘নেকড়ে’ কটাক্ষ কঙ্গনার?
বর্ষীয়াণ নাসিরুদ্দিনকে কেন 'নেকড়ে' কটাক্ষ কঙ্গনার?

নিট কেলেঙ্কারি নিয়ে মৌন বলিউড তারকাদের ‘কুকুর’ বলে আক্রমণ শানিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। প্রশ্ন তুলেছিলেন, বিবেক নিয়েও। এবার ঝাড়খণ্ডের আন্দোলনকারীদের নিয়ে ‘নীরব’ নাসিরুদ্দিনকে (Naseeruddin Shah) একহাত নিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বর্ষীয়াণ অভিনেতাকে সুবিধেবাদী ‘নেকড়ে’ বলে তোপ দাগতেও পিছপা হলেন না ইন্ডাস্ট্রির অনুজ অভিনেত্রী।

Advertisement

“আসলে সত্যিটা হল, প্রত্যেকেই কুকুরের মতো কারও না কারও অনুগত। তবে আমার গর্ব হয় একারণে যে, আমি যে বাড়ির খাবার খাই, সেই বাড়িই পাহারা…” 

Actress Kangana Ranaut slams Naseeruddin Shah
কঙ্গনা রানাউত, ছবি: সংগৃহীত

শিক্ষা দুর্নীতির প্রতিবাদে বিগত আড়াই সপ্তাহ ধরেই উত্তপ্ত ঝাড়খণ্ড। পাবলিক সার্ভিস কমিশন এবংস্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ভূরি ভূরি অনিয়মের অভিযোগে ফুঁসে উঠেছেন হাজার হাজার পরীক্ষার্থী। এমতাবস্থায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আন্দোলনকারীদের শান্তি ফেরানোর আর্জি জানালেও পরিস্থিতির হেরফের হয়নি। দিল্লির যন্তর মন্তরের পর সংশ্লিষ্ট রাজ্যে পড়ুয়াদের আন্দোলনকেও সমর্থন জানিয়েছেন তারকামহলের একাংশ। এমন আবহে কঙ্গনা প্রশ্ন তুলেছেন, দিল্লির বিক্ষোভকারীদের হয়ে সুর চড়ালেও ঝাড়খণ্ডের পড়ুয়াদের পাশে নেই কেন নাসিরুদ্দিন? শুধু তাই নয়, ‘ককরোচ’দের সমর্থনে প্রবীণ অভিনেতা বলিউডের ‘মৌন’ তারকাদের ‘বিশ্বস্ত কুকুর’ বলে যে চরম ভাষায় আক্রমণ শানিয়েছিলেন, সেই মন্তব্য আতশকাচে রেখে বিজেপির সাংসদ-অভিনেত্রীর দাবি, “আসলে সত্যিটা হল, প্রত্যেকেই কুকুরের মতো কারও না কারও অনুগত। তবে আমার গর্ব হয় একারণে যে, আমি যে বাড়ির খাবার খাই, সেই বাড়িই পাহারা দিই। সেই বাড়ির জন্যেই লড়াই করি। তবে নাসির সাহেব এই খান এই দেশে কিন্তু লড়েন প্রতিবেশী দেশের জন্য।” এখানেই অবশ্য থামেননি কঙ্গনা রানাউত।

Advertisement
Kangana Ranaut slams Naseeruddin Shah
নাসিরুদ্দিন শাহ, ফাইল ছবি

নিট কেলেঙ্কারির আবহে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে প্রবীণ অভিনেতা বলেছিলেন, “মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। তবে হাড়টা মুখ থেকে পড়ে গেলে বা দাঁত ভেঙে গেলে সে ঘেউ ঘেউ করবে!”

বর্ষীয়াণ নাসিরুদ্দিনের উদ্দেশে আরও চরম তোপ দেগে বিজেপির সাংসদ অভিনেত্রী যোগ করেন, “বর্তমান পরিস্থিতিতে মানুষকে কুকুর বলা বরং প্রশংসার। কারণ আনুগত্য ও সারল্য খুবই বিরল। নাসিরুদ্দিনের মতো শেয়াল হওয়ার চেয়ে কুকুর হওয়াই ভালো।” সম্প্রতি নিট কেলেঙ্কারির আবহে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে প্রবীণ অভিনেতা বলেছিলেন, “মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না। তবে হাড়টা মুখ থেকে পড়ে গেলে বা দাঁত ভেঙে গেলে সে ঘেউ ঘেউ করবে!” বলাই বাহুল্য, তারকাদের সঙ্গে সারমেয়র তুলনা টেনেছিলেন তিনি। সেপ্রসঙ্গ টেনেই এবার নাসিরুদ্দিনকে চরম কটাক্ষ কঙ্গনা রানাউতের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.