Independence Day 2026

জওয়ানদের মাঝে সইফ, বিদেশে দেশভক্তি প্রিয়াঙ্কার, স্বাধীনতা দিবস উদযাপনে জিৎ-কোয়েলরাও

কীভাবে স্বাধীনতা দিবস পালন করলেন বলিউড ও টলিউড সেলেবরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৭:৩৯

options
link
জওয়ানদের মাঝে সইফ, বিদেশে দেশভক্তি প্রিয়াঙ্কার, স্বাধীনতা দিবস উদযাপনে জিৎ-কোয়েলরাও
বলিউড-টলিউড সেলেবদের স্বাধীনতা দিবস উদযাপন

১৫ আগস্ট, ২০২৬, দেশজুড়ে উদযাপিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। কাজের ব্যস্ততার মাঝেই তেরঙ্গা পতাকা উত্তোলন করলেন বলিউড থেকে টলিউড সেলিব্রিটিরা। কেউ ঐতিহাসিক স্থানে সৈনিকদের মাঝে দাঁড়িয়ে স্বাধীনতা দিবস সেলিব্রেট করেছেন তো কেউ আবার পতাকা উত্তোলন করে। এক নজরে দেখে নেওয়া যাক বলিউড থেকে টলিউড সেলেবরা কীভাবে এই বিশেষ দিনটি উদযাপন করছেন।

Advertisement

প্রথমেই আসা যাক বলিউডের ছোটে নবাব সইফ আলি খানের কথায়। এই মুহূর্তে সোশাল মিডিয়া ভাইরাল অভিনেতার দেশভক্তির সেই বিশেষ মুহূর্ত। তেরঙ্গা উড়িয়ে নয়, জম্মু ও কাশ্মীরে উরির ‘কমান অমন সেতু’র সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন শর্মিলাপুত্র। এই স্থান পরিদর্শনের পাশাপাশি সেখানে মোতায়েন সেনা জওয়ানদের সঙ্গেও ফ্রেমবন্দি সইফ।

Advertisement
সইফের স্বাধীনতা উদযাপন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saif Ali Khan (@saifalikhanpataudiworld)

Advertisement

সমাজমাধ্যমে ছবি পোস্ট করে বলিউডের আর কোন তারকা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন? তালিকায় রয়েছেন অক্ষয় কুমার থেকে প্রিয়াঙ্কা চোপড়া, সুনীল শেট্টি, অনুপম খের-সহ আরও অনেকেই। এআই দিয়ে ভারতের পতাকা হাতে একটি মোশন ছবি তৈরি করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সুনীল শেট্টি।

টাইগার শ্রফের সঙ্গে ক্রিকেট খেলা অক্ষয় কুমারের নিত্যদিনের রুটিন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। খেলার মাঝেই স্বাধীনতা দিবস পালন করলেন যুগলে। ভারতের পতাকা উত্তোলনের সময় জুতো খুলে অক্ষয়ের দেশপ্রেমের প্রশংসায় পঞ্চমুখ আক্কির অনুরাগীরা।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের একটি ভিডিওবার্তায় স্বাধীনতা দিবস নিয়ে একটি বার্তা শেয়ার করেন। স্বাধীন ভারতের সঙ্গে কীভাবে ছোট থেকে বড় হওয়া সেই অভিজ্ঞতাই ভাগ করেছেন অনুপম খের।

ভারতীয় নাগরিক হিসেবে গর্বিত প্রিয়াঙ্কা চোপড়া। বিদেশি মুন্ডা নিক জোনাসের সঙ্গে বিদেশে সংসার পাতলেও, দেশপ্রেমে এতটুকু ভাটা পড়েনি। ভারতের পতাকার ছবি শেয়ার করে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ভারতে জন্মগ্রহণ করে আমি গর্বিত।’

প্রিয়াঙ্কার দেশভক্তি

স্বাধীনতা দিবসে গর্বিত ভারতীয় হিসেবে দেশপ্রেম জাহির করেছেন অভিনেতা মাধবন থেকে অপারেশন সফেদ সাগর খ্যাত অভিনেতা। এছাড়াও স্বাধীনতা দিবসে দেশভক্তি দেখা গেল অভিনেতা বরুণ ধাওয়ান থেকে ফারহান আখতার, রকুলপ্রীত সিং, ভূমি পেড়নেকর। এবার একটু চোখ রাখা যাক টলিপাড়ার সেলেবদের স্বাধীনতা দিবস উদযাপনে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

ছেলেকে কোলে নিয়ে আবাসনে পতাকা উত্তোলনের ভিডিও ভাগ করেছেন বাংলার ‘বস’ জিৎ। আকাশপানে তেরঙ্গা উড়িয়ে স্বাধীনতা উদযাপন টলি ক্যুইন কোয়েল মল্লিকের। এদিন বাঙালিয়ানা সাজে দেখা মিলল টলিপাড়ার তারকা দম্পতি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

তবে স্বাধীনতা দিবস উদযাপন করেও কেন ক্ষমা চাইলেন গৌরব? ভিডিওতেই তা স্পষ্ট।স্বাধীনতা দিবসে যোগাসনের ছবি শেয়ার করে বিশেষবার্তা দিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। মাঝ গঅগায় স্বাধীনতা সেলিব্রেট করলেন তৃণা সাহা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gourab Chatterjee (@baruog)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trina Saha (@trinasaha21)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ushasi Chakraborty (@ushasieofficial)

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.