সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ তম বর্ষে IIFA-র মঞ্চে গাঁয়ের বধূদের কাহিনির জয়জয়কার। মোট দশটি পুরস্কার পেল ‘লাপাতা লেডিজ’। এর আগে শনিবারই সেরা ওটিটি সিনেমা এবং সিরিজকে পুরস্কৃত করা হয়েছে। রবিবার ছবি-সহ একাধিক বিভাগে সেরাদের পুরস্কার ঘোষণা করা হয়। একনজরে দেখে নিন তালিকা।
সেরা ছবি: লাপাতা লেডিজ
সেরা মুখ্য চরিত্র (অভিনেতা): কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ৩)
সেরা মুখ্য চরিত্র (অভিনেত্রী): নীতাংশী গোয়েল (লাপাতা লেডিজ)
সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিজ)
সেরা নেগেটিভ চরিত্র: রাঘব জুয়েল (কিল)
সেরা সহযোগী চরিত্র (অভিনেত্রী): জানকী বড়িওয়ালা (শয়তান)
সেরা সহযোগী চরিত্র (অভিনেতা): রবি কিষাণ (লাপাতা লেডিজ)
সেরা গল্প (অরিজিনাল) পপুলার ক্যাটাগরি: বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিজ)
সেরা গল্প (আডাপ্টেড): শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সূর্তি, অনুকৃতী পাণ্ডে (মেরি ক্রিসমাস)
সেরা পরিচালক (ডেবিউ): কুণাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)
সেরা অভিনেতা (ডেবিউ): লক্ষ্য লালওয়ানি (কিল)
সেরা অভিনেত্রী (ডেবিউ): প্রতিভা রান্তা (লাপাতা লেডিজ)
সেরা সঙ্গীত পরিচালক: রাম শপথ (লাপাতা লেডিজ)
সেরা গানের কথা: প্রশান্ত পাণ্ডে (লাপাতা লেডিজ)
সেরা গায়ক: জুবিন নতিয়াল (দুয়া – আর্টিকেল ৩৭০)
সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (আমি যে তোমার – ভুলভুলাইয়া ৩)
সেরা সাউন্ড ডিজাইন: সুভাষ সাহু, বলয় কুমার দলুই, রাহুল কারপে (কিল)
সেরা চিত্রায়ণ: স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)
সেরা সংলাপ: অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুভাষ জামভালে, মোনাল ঠাকর (আর্টিকেল ৩৭০)
সেরা এডিটিং: জুবিন মার্চেন্ট (লাপাতা লেডিজ)
সেরা সিনেমাটোগ্রাফি: রাফে মহম্মদ (কিল)
সেরা কোরিওগ্রাফি: বসকো সিজার (তবা তবা – ব্যাড নিউজ)
সেরা স্পেশাল এফেক্টস: রেড চিলিস ভিএফএক্স (ভুলভুলাইয়া ৩)
আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা: রাকেশ রোশন
IIFA-র ২৫ তম বর্ষে রাজস্থানের জয়পুরে চাঁদের হাট। মাধুরী, শাহরুখের বিশেষ পারফর্ম্যান্স মন ছুঁয়ে যায় সকলের। রাজ কাপুরকে বিশেষ সম্মান জানিয়ে আরও একবার দর্শকদের মন জিতলেন করিনা।
সর্বশেষ খবর
-
ওয়ার্ডে মাত্র ১ ভোট পেলেন বিজেপি প্রার্থী, রাজস্থানে চমকে দেওয়া কামব্যাকে বোর্ড গড়ছে সিপিএম
-
‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
জোর যার ‘আসন’ তার! ধরাবাঁধা নিয়ম ভেঙে শরিকদের বার্তা সিপিএমের
-
ইরানি হামলার মধ্যেই জর্ডনে অনুশীলন ইস্টবেঙ্গলের, ‘জয়মন্ত্র’ দিলেন প্রাক্তনী হিজাজি
-
ঠাকুরদালানে বেঁধে রাখা হয় দেবীকে, বাংলার ‘শিকল বাঁধা দুর্গা’র মাহাত্ম্য জানেন?