সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পী তিনি। নানা জায়গায় অনুষ্ঠান করার ডাক আসে। যেতেও হয়। এবার বাংলাদেশ থেকে ডাক এসেছিল ইমন চক্রবর্তীর (Iman Chakraborty)। আর সেখানে গিয়েই বিপাকে জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পী। আচমকা কী হল?

তারকার ফেসবুক পোস্টের একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। যেখানে বিপত্তির কথা জানিয়েছেন তিনি। কী সেই বিপত্তি? বাংলাদেশে চলে না হটস্টার। এদিকে রবিবার তো বিশ্বকাপের ফাইনাল। এমন অবস্থায় কীভাবে রোহিত-কামিন্সদের লড়াই দেখবেন? অনুরাগীদের কাছেই সাহায্য চাইলেন ইমন।

[আরও পড়ুন: ‘ফিরে এসো…মা ডেকো’, প্রয়াত বাবাকে সন্তান হিসেবে দেখার আকুল প্রার্থনা সুদীপ্তার ]
ইমনের এই পোস্টের নিচে একজন জানান, বাংলাদেশে হটস্টার চলে না। শিল্পী অন্য কোনও OTT প্ল্যাটফর্মের দ্বারস্থ হতে পারেন। কোনও ওয়েব প্ল্যাটফর্মের সন্ধান পেলেন? হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নটি করা হয়েছিল ইমনকে।
শিল্পী জানান, কিছু অ্যাপের হদিশ তিনি পেয়েছেন। কিন্তু তা ডাউনলোড করা কতটা নিরাপদ জানা নেই। তাই দ্বিধা রয়েছে মনে। অনুরাগীদের আশা, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার কোনও না কোনও উপায় নিশ্চয়ই খুঁজে বের করে নিতে পারবেন তারকা।
View this post on Instagram
প্রসঙ্গত, সারা দেশের মতো টলিউডের তারকারাও বিশ্বকাপ ফাইনাল নিয়ে উচ্ছ্বসিত। শুটিংয়ে থাকলেও প্রসেনজিৎ, আবিরদের মন থাকবে খেলার দিকে। আবার বাড়িতে ম্যাচ দেখবেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, ইন্দ্রনীল সেনগুপ্ত, নীল ভট্টাচার্যরা।
[আরও পড়ুন: বাইশ গজের কুরুক্ষেত্রে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, টলিপাড়ার তারকাদের কী প্ল্যান?]
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির