Influencer Gaurav

বন্ধুর ‘প্রেতকথা’ চুরি করে সাফল্যের শিখরে! চ্যাট ফাঁসের পর নয়া বিতর্কে ইনফ্লুয়েন্সার গৌরব

বিতর্কের মাঝেই বাবা হয়েছেন গৌরব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ১৫:৫৯

options
link
বন্ধুর ‘প্রেতকথা’ চুরি করে সাফল্যের শিখরে! চ্যাট ফাঁসের পর নয়া বিতর্কে ইনফ্লুয়েন্সার গৌরব
বন্ধুর 'প্রেতকথা' চুরি করে সাফল্যের শিখরে! চ্যাট ফাঁসের পর নয়া বিতর্কে ইনফ্লুয়েন্সার গৌরব

চ্যাট ফাঁসের পর এবার নতুন বিতর্কে ইনফ্লুয়েন্সার গৌরব তপাদার। এবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বন্ধু আদিত্য মুখোপাধ্যায়। তাঁর দাবি, প্রেতকথা আদতে তাঁর মস্তিষ্কপ্রসূত। এমনকী ২০১৯ সালে তাঁর ইউটিউব চ্যানেলে প্রেতকথার ৪ টি এপিসোড আপলোডও করা হয়েছিল। এরপর আচমকাই কাউকে না জানিয়ে ‘প্রেতকথা’ নামে একটি চ্যানেল খুলে নিজের মতো করে কাজ শুরু করেন গৌরব। আদিত্য প্রতিবাদ করলেও গৌরব সেসবের তোয়াক্কা করেনি, উলটে ফেসবুক পোস্টে তাঁর চ্যানেল রিপোর্ট করার কথাও বলেন। 

Advertisement
Influencer Gaurav embroiled in fresh controversy over Pret Katha after chats leak.
বন্ধুর ‘প্রেতকথা’ চুরি করে সাফল্যের শিখরে! চ্যাট ফাঁসের পর নয়া বিতর্কে ইনফ্লুয়েন্সার গৌরব

ঠিক জানান আদিত্য? তাঁর দীর্ঘদিনের বন্ধু গৌরব। একসঙ্গে ইউটিউব জার্নি শুরু করেছিলেন তিনবন্ধু। পরিকল্পনা ছিল, যা উপার্জন হবে তা তিনভাগে ভাগ হবে। পরবর্তীতে এক বন্ধু বেরিয়ে যাওয়ায় ৫০-৫০ শেয়ারিংয়ের প্ল্যান হয়। সেই মতোই ‘গৌরব তপাদার’ ও ‘ভয়েস অব গৌরব’ চ্যানেল দুটির কাজ চলছিল। আদিত্যর দাবি, ভিডিও কোয়ালিটির কথা মাথায় রেখে দেড় লক্ষ টাকার গেজেট কিনেছিলেন তিনি। এরপর আয় শুরু হতে নাকি গৌরব তাঁকে সামান্য একটা টাকা ধরিয়ে বলেন, “তুই ভিডিও-এডিট করিস, তার জন্য যা প্রাপ্য হয় তার বেশিই দিয়েছি।” অর্থাৎঅংশীদারিত্বের বিষয়টা পুরোপুরি এড়িয়ে যান গৌরব। এরপরই আদিত্য নতুন কিছু করার পরিকল্পনা শুরু করেন আদিত্য। যদিও তখনও গৌরবের সঙ্গেই ছিলেন তিনি। ভৌতিক গল্পের পরিকল্পনা করে নাম কী হবে তা নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন আদিত্য। সেই সময় নাকি ‘প্রেতকথা’ নামটি গৌরবই বলেন। পছন্দ হওয়ায় তা-ই রাখা হয়। সেই ভিডিওতে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করতেন গৌরব। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

চারটি ভিডিও আপলোডের পর কোনও কারণে কিছুদিন তা বন্ধ রাখা হয়। এরপরই আদিত্য জানতে পারেন গৌরব ‘প্রেতকথা’ নামে চ্যানেল খুলেছেন। সঙ্গে সঙ্গে নাম পরিবর্তনের প্রস্তাব দিলে তিনি রাজি হন ঠিকই, কিন্তু করেননি। এরপর ফোনে পরিষ্কার জানান, তিনি নাম বদল করবেন না। এই নাম তার দেওয়ার তাই তাঁর অধিকার রয়েছে। পরবর্তীতে আদিত্য ফেসবুকে বিষয়টা নিয়ে মুখ খুললে গৌরব একটি পোস্টে দাবি করেন, অন্যায়ভাবে তাঁর প্রেতকথার মালিকানা দাবি করছেন এক যুবক। পেজটিকে  রিপোর্ট করার আর্জিও জানান। এবার ততদিনে গৌরব পরিচিত মুখ, ফলে তাঁর অনুরাগীর সংখ্যাও অনেক। তাই আদিত্যর অভিযোগ ধোপে টেকেনি। এতবছর পর অবশেষে প্রমাণ তুলে ধরে বন্ধুর আচরণ নিয়ে মুখ খুললেন আদিত্য। যদিও এনিয়ে এখনও গৌরবের প্রতিক্রিয়া মেলেনি। তবে এই বিতর্কের মাঝেই তপাদার পরিবারে এসেছে খুশির খবর। কন্যা সন্তানের বাবা হয়েছেন গৌরব।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.