বিগ বসরের ঘর মানেই সেখানে নানান ইস্যু নিয়ে আলোচনা। কখনও একে অপরকে খোঁচা তো কখনও ব্যক্তিগতজীবন নিয়ে কাটাছেড়া। সলমন খানের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস ২০।’ সম্প্রচারের প্রথম দিন থেকেই শো ঘিরে দর্শকের উন্মাদনা একেবারে তুঙ্গে। প্রত্যেক প্রতিযোগী কখন কী করছেন বা বলছেন সেদিকেই নজর থাকে শোয়ের দর্শকের। বিগ বসের ২০ (Bigg Boss 20) তম সিজনে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির ‘প্লে বয়’ মন্তব্য এখন আলোচনার কেন্দ্রে।
আরও পড়ুন:
র্যাপার বাদশার (Badshah) সঙ্গে বিচ্ছেদের পর বিগ বসের ঘরের সদস্য থেকে দর্শক, প্রত্যেকের অনুমান নাম না করে প্রাক্তন স্বামীকেই খোঁচা দিয়েছেন ইশা (Isha Rikhi)। বিগ বসের ঘরে সহ-প্রতিযোগীদের সঙ্গে কথোপকথনে যোগ দেন ইশা রিখি। একপর্যায়ে সম্পর্কে প্রতারণা, অবিশ্বাসের বীজ বপন সংক্রান্ত আলোচনা শুরু হয়। সেখানেই ইশা একটি প্রশ্ন ছুড়ে দেন, পুরুষরা কেন সম্পর্কে প্রতারণা করে?

এই প্রশ্নের পরই দর্শকের প্রাথমিক অনুমান, বিচ্ছেদযন্ত্রণা এখনও ভোলেননি। ডিভোর্স ঘোষণার আগে ইশার পোস্টে বাদশার প্রতারণার ইঙ্গিত মিলেছিল। ক্ষত শুকানোর আগেই নানারকম আলোচনার কারণে বারবার সেই ক্ষতস্থানেই আঘাত লাগছে। তাই হয়ত নাম না করে বাদশার উদ্দেশেই টিপ্পনি কেটেছেন প্রাক্তন স্ত্রী।
আমান গান্ধী ও কুশল তানওয়ারের সঙ্গে কথা বলার সময়ই বিশ্বাসঘাতকতা, প্রতারণার মতো বিষয়গুলো নিয়ে কথা বলেন ইশা। তাঁর কথায়, “যে ছেলেরা চিট করে, আমি নির্দিষ্ট করে কারও কথা বলছি না তাঁদের ক্ষেত্রে তো মুভ অন করার কোনও বিষয়ই থাকে না, তাই না? ” শোয়ের সঞ্চালক সলমন কিন্তু, ইশাকে আগই ভালো থাকার টিপস দিয়েছিলেন। বিচ্ছেদ অনেকেরই হয়, তাই অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ভাইজান।
View this post on Instagram
ইশার জানতে ইচ্ছে করে, “যাঁরা নিজেদের প্লে বয় বলে মনে করেন তাঁরা সঙ্গীর সঙ্গে প্রতারণা করে আদতে অপরাধবোধ অনুভব করে?” ইশার প্রতিটি কথা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন এই শোয়ের দর্শক। শুধু তাই নয়, বাদশার সঙ্গে বিচ্ছেদের পর হুল ফোটানো প্রশ্নগুলো তাঁর উদ্দেশেই সেবিষয়টিও একপ্রকার নিশ্চিত!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩