ইশান খট্টর। হিন্দি সিনেদুনিয়ার বর্তমান প্রজন্মের প্রতিভাবান অভিনেতাদের তালিকায় নিঃসন্দেহে এক উজ্জ্বল নাম। যাঁর ঝুলিতে ‘ধড়ক’, ‘বেয়ন্ড দ্য ক্লাউডস’, ‘দ্য রয়্যালস’ কিংবা অস্কারের দৌড়ে যাওয়া সাম্প্রতিক ছবি ‘হোমবাউন্ড’-এর মতো সিনেমাও রয়েছে। খোদ তাবড় হলিউড পরিচালক মার্টিন স্করসেসি যাঁর অভিনয় দেখে অস্কারমঞ্চে মুগ্ধতা প্রকাশ করেছিলেন। সেই অভিনেতা বরাবরই ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখতে ভালোবাসেন। সুদর্শন ইশানের প্রেমচর্যা নিয়ে একাধিকবার মায়ানগরীর সেলেবপাড়ায় ফিসফাস শোনা গেলেও অভিনেতা কোনওদিনই নিজমুখে ‘টুঁ’ শব্দটি করেননি। তবে এযাবৎকাল বলিউডে কান পাতলেই শোনা যেত, কুয়ালালামপুরের মডেল চাঁদনী বেইজের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু এবার নাকি সম্পর্কের সমীকরণ বদলেছে।
আরও পড়ুন:
তেইশ সালে জানা যায়, ইশান খট্টর নাকি কুয়ালালামপুরের খ্যাতনামা মডেল চাঁদনী বেইজের প্রেমে পড়েছেন। এরপর বিগত বছর তিনেকে তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে কম কথা শোনা যায়নি। মুম্বইয়ের ইতি-উতি মাঝেমধ্যেই পাপারাজ্জিদের লেন্সবন্দি হতেন ইশান-চাঁদনী।

২০২২ সালে ‘খালি পিলি’ সিনেমা করার সময়ে শোনা গিয়েছিল, ইশান খট্টর (Ishaan Khatter) নাকি সহ-নায়িকা অনন্যা পাণ্ডের প্রেমে পড়েছেন। তখনও চাঙ্কিকন্যার জীবনে ‘নাইট ম্যানেজার’ আদিত্য রয় কাপুরের আবির্ভাব ঘটেনি! তবে অচিরেই সেই সম্পর্ক ভেঙে যায়। যদিও একছবিতে জুটি বাঁধা নায়ক-নায়িকাদের নিয়ে বরাবরই প্রেমগুঞ্জন চাউড় হওয়ার ট্রেন্ড রয়েছে। তবে তেইশ সালে জানা যায়, ইশান খট্টর নাকি কুয়ালালামপুরের খ্যাতনামা মডেল চাঁদনী বেইজের প্রেমে পড়েছেন। এরপর বিগত বছর তিনেকে তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে কম কথা শোনা যায়নি। মুম্বইয়ের ইতি-উতি মাঝেমধ্যেই পাপারাজ্জিদের লেন্সবন্দি হতেন ইশান-চাঁদনী। এবার খবর, লাস্যময়ী মডেলের সঙ্গে ইশান খট্টরের তিন বছরের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। যদিও দু’জনের কেউই এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি, তবে ইশান-চাঁদনীর প্রেমে মরচে ধরার নেপথ্যে নাকি ‘ধুরন্ধর গার্ল’ সারা অর্জুন (Sara Arjun)।
শাহিদ কাপুরের সুদর্শন ভাইয়ের সঙ্গে নজর কাড়ে স্নিগ্ধসুন্দরী সারা অর্জুনের রসায়ন। মাখোমাখো রোম্যান্স দেখে অনেকে ভেবেছিলেন, তাঁরা বোধহয় নতুন কোনও ছবিতে জুটি বাঁধবেন। কিন্তু এবার গুঞ্জন,…

ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে রাতারাতি ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে উঠেছিলেন সারা। এরপর গত এপ্রিল মাসে ইশানের সঙ্গে জুটি বেঁধে এক বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। সেখানেই শাহিদ কাপুরের সুদর্শন ভাইয়ের সঙ্গে নজর কাড়ে স্নিগ্ধসুন্দরী সারা অর্জুনের রসায়ন। মাখোমাখো রোম্যান্স দেখে অনেকে ভেবেছিলেন, তাঁরা বোধহয় নতুন কোনও ছবিতে জুটি বাঁধবেন। কিন্তু এবার গুঞ্জন, সারার কাছাকাছি আসাতেই চাঁদনির সঙ্গে সম্পর্কে ভাঙন ধরেছে ইশান খট্টরের। সম্প্রতি মুম্বইয়ে এক ক্রিকেট ম্যাচেও সারা-ইশানকে দেখা যায়। এবার ভবিষ্য়তে তাঁদের সম্পর্কের সমীকরণ কোনদিকে গড়ায়? এবার সেটাই দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া
-
ফি বৃদ্ধি, হয় না ক্লাস! পাক বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, পড়ুয়াদের বিক্ষোভের মাঝেই গুলি সেনা আধিকারিকের
-
লক্ষ্য পাহাড়ের উন্নয়ন, এবার কলকাতায় শমীকের সঙ্গে বৈঠকে গোর্খা নেতা গুরুং
-
প্রদেশ কংগ্রেসে আরও কোনঠাসা অধীর! বাতিল রবিবারের যোগদান, তৃণমূলীদের নিয়ে আপত্তি এআইসিসির
-
সেপ্টেম্বরেই ভারতে পুতিন! মস্কোয় বৈঠকে রুশ প্রেসিডেন্টকে মোদির বার্তা পৌঁছে দিলেন জয়শংকর