সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যাকলিনের জন্য জেলে বসেই নবরাত্রির উপোস করেছিলেন ঠগ সুকেশ চন্দ্রশেখর। তবে সুকেশ সারাদিন জ্যাকলিনের নাম জপলেও, জ্যাকলিন কিন্তু একেবারেই এসব পাত্তা দেন না। বরং সুকেশের থেকে পিছু ছাড়ানোর জন্য়ই নানা ফন্দি আঁটেন জ্যাকলিন।
তবে এবার ফন্দি নয়, বরং জীবনে ওঠা ঝড়কে থামাতে এবার কেদারনাথে পৌঁছলেন জ্যাকলিন। তুষারপাতের মধ্য়েই কেদারনাথে পুজো দিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকলিনকে। যদিও এর আগে আদালতে সুকেশ দাবি করে, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন কোনওভাবেই জড়িত নন। বিচারকের সামনে সুকেশ তখন বলেছিল, “জ্যাকলিন এই মামলার অংশ নয়, ওর কোনও চিন্তা নেই। আমি ওকে বাঁচানোর জন্যই এখানে আছি।” যদিও সুকেশ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন জ্যাকলিন। এ বিষয়ে একটিও মন্তব্য খরচ করতে তিনি রাজি নন।
View this post on Instagram
[আরও পড়ুন: অবশেষে সলমনের ছবির গানে অরিজিৎ, ‘প্রভু’র নাম নিয়েই ‘টাইগার ৩’র যুগলবন্দি]
আপাতত তিহার জেলে বন্দি সুকেশ (Sukesh Chandrashekhar)। সেখান থেকেই জ্যাকলিনকে একের পর এক চিঠি পাঠিয়ে চলেছে। এবার জ্যাকলিনকে বাঘিনী বলে সম্বোধন করে লেখেন, “বেবি প্রথমেই বলি দোহার শোয়ে তোমায় দারুণ হট লাগছিল। আমার বম্মা তোমার থেকে সুন্দর এ পৃথিবীতে আর কেউ নেই।”
এরপরই সুকেশ লেখে, “জীবনে এই প্রথমবার শুধু তোমার জন্য নবরাত্রির ৯ দিন উপোস করব যাতে তুমি ভালো থাকো আর আমাদের চারপাশের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়।” নবরাত্রির নবম দিলে বৈষ্ণো দেবী আর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেবে বলেও জানায় সুকেশ। কঠিন এই সময় কেটে যাবে, এমনটাই বিশ্বাস তার।
[আরও পড়ুন: মুখে ধরা গরম ধুনুচি! কোমরে গোজা আঁচল, নেচে বাজিমাত অভিনেত্রী সুমনা চক্রবর্তীর]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের