সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝুলিতে খুব একটা ছবি নেই। তবুও নেটপাড়ার কল্য়াণে মাঝে মধ্য়েই হইচই ফেলে দেন শ্রীদেবীকন্য়া জাহ্নবী কাপুর (janhvi kapoor)। বিতর্কও ওঠে মাঝে মধ্য়ে তাঁকে নিয়ে। কখনও ফ্য়াশন শোয়ের আগে পোশাক বিভ্রাট, তো কখনও জেনারেল নলেজ কেলেঙ্কারি। তবে এবারটি জাহ্নবী যা করলেন, তা দেখে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, বিমানবন্দরে বালিশ নিয়ে হাজির জাহ্নবী। রীতিমতো বগলে বালিশ চেপে বিমানবন্দরের অন্দরে ঢুকতে দেখা গেল জাহ্নবীকে। হঠাৎ কেন বালিশ সঙ্গে তা অবশ্য় খোলসা করে বলেননি তিনি।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: কচুয়াধাম লোকনাথ মন্দিরে নুসরত, বাচ্চা কোলে কীর্তন শুনলেন সাংসদ-নায়িকা]
সূত্র বলছে, কয়েকদিন আগে ঘাড়ে হালকা চোট পান জাহ্নবী। সেই কারণেই বিমানযাত্রার সময় নিজেকে রিল্য়াক্স রাখার জন্য়ই বালিশ নিয়ে বিমানে উঠবেন অভিনেত্রী।
আরও পড়ুন: এবার OTT-তে সলমন, অ্যাকশনে ভরপুর সিরিজে চমক দেবেন ভাইজান!]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের