সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে নাকি বিয়ে করতে চলেছেন পরিণীতি চোপড়া। আর ঠিক এই খবরের মাঝেই বলিউডের আরেক অভিনেত্রীর বিয়ে নিয়ে শুরু গুঞ্জন।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ভাইরাল হয়েছে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়ার সঙ্গে তিরুপতির বালাজি মন্দির দর্শন করছেন। এই ভিডিওতে একেবারেই সাবেকি পোশাকে দেখা গিয়েছে জাহ্নবীকে। দক্ষিণী স্টাইলে পোশাক পরেছিলেন শিখরও। এই ভিডিও দেখেই বলিউডে জোর গুঞ্জন। তাহলে কী বিয়ের তোড়জোড় করতেই বালাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন এই জুটি। জাহ্নবী ও শিখর অবশ্য এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: পুজোর গেমচেঞ্জার হচ্ছে ‘রক্তবীজ’? রিলিজের ৭২ ঘণ্টা পরেও ট্রেন্ডিং রুদ্ধশ্বাস টিজার]
প্রেম করছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর! গুঞ্জনে শোনা গিয়েছিল মুম্বইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গেই জমিয়ে প্রেম করছেন তিনি। তবে এতদিন ব্য়াপারটা গোপনেই রেখেছিলেন জাহ্নবী। তবে সম্প্রতি জাহ্নবী তাঁর এই প্রেমের গল্প সামনে এনেছিলেন। শিখরের পাশে দাঁড়িয়ে ছবিও পোস্ট করেছিলেন শ্রীদেবীকন্যা।
[আরও পড়ুন:‘পাঠান’-এর শাপমোচন! এবার ভারত-বাংলাদেশে একইদিনে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’]
সর্বশেষ খবর
-
শর্টসের মতোই সহজে ভিউ মিলবে বড় ভিডিওতে! টার্গেট বাড়ালেও স্বস্তি দিল ইউটিউব
-
জমি বিবাদে রণক্ষেত্রে গোয়ালপোখর! ধারালো অস্ত্রের কোপে আহত ৫ মহিলা-সহ ১১
-
পানমশলার আড়ালে ‘বিষ’! তামাক-সুপারির নেশায় মুখে বাসা বাঁধছে কোন মারণ রোগ?
-
কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ, ‘শুধু ভূরিভোজে দেখা যেত,’ তোপ বিজেপি বিধায়কের
-
৬ মাসে ১৪ শৃঙ্গজয়ী, অকালপ্রয়াত কিংবদন্তি নির্মল পুরজার নামে এবার হিমালয়ের উদ্ভিদকে চিনবে বিশ্ব