সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ‘জওয়ান’ জ্বর। শুধু ভারত কেন শাহরুখ খানের বিদেশের অনুরাগীরাও উত্তেজনায় ফুটছেন। ট্রেলার প্রকাশ্যে এনেই বক্সঅফিসে সিনেমা অর্ধেক হিট করে ফেলেছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এ শাহরুখের রাফ অ্যান্ট টাফ লুক দেখে ভক্তদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। ততোধিক তুখড় সংলাপ! কিন্তু যে সিনেমা নিয়ে এত্ত হইচই, সেই ছবিতে অভিনয় করেই কিনা বড় শিক্ষা পেলেন শাহরুখ খান!
শুধু তাই নয়, আগেভাগেই জানিয়ে রেখেছেন- “এই শেষ, আর নয়, আর কখনও নেড়া হব না!” কেন? বৃহস্পতিবার দুবাইয়ের মজলিশে সেকথা খোলসা করলেন বাদশা। এদিন বুর্জ খলিফায় ‘জওয়ান’ ট্রেলার প্রদর্শনের পরই শাহরুখ খান জানান এই ছবিতে নেড়া মাথায় অভিনয় করতে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, সেটা জীবনে আর কখনও পুনরাবৃত্তি করবেন না।
[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]
বৃহস্পতিবার ঘড়ির কাটায় তখন ঠিক রাত ৯টা। বুর্জ খলিফায় দেখানো হচ্ছে ‘জওয়ান’-এর ট্রেলার। সামনের মঞ্চেই বলিউড কিং। ‘জিন্দা বান্দা’ গান শুরু হতেই নেচে উঠলেন বাদশা। একের পর এক রগরগে সংলাপ তাঁর মুখে! ব্যস, উল্লাসে ফেটে পড়লেন অনুরাগীরা। সেখানেই ‘জওয়ান’-এর নেড়া লুক নিয়ে মুখ খুললেন শাহরুখ খান।
‘জওয়ান’ তারকার মন্তব্য়, “এই ছবিতে জীবনে প্রথমবার নেড়া হয়েছি। এইটাই আমার প্রথম ও শেষবার নেড়া হওয়া। আপনারা আমার মান রাখবেন আশা করছি। আপনাদের জন্য দেখুন নেড়াও হয়ে গেলাম। আশা করব ছবিটা দেখতে যাবেন সকলে। কে জানে, আর কখনও আমাকে এমন অবতারে দেখতে পাবেন কিনা!”
[আরও পড়ুন: শাহরুখের ‘জওয়ান’ ছবিতে সৃজিতের এন্ট্রি! শোরগোল টলিউডে]
সর্বশেষ খবর
-
জাতীয় সঙ্গীত চলাকালীন খোশগল্প, করমর্দনে মেতে রাহুল! ‘অবমাননা’র ভিডিও শেয়ার করল বিজেপি
-
প্রধান বিচারপতির বিরোধিতা, মিলবে না ‘আইনজীবী’ স্বীকৃতি! নির্দেশ দিয়েও পিছু হঠল বার কাউন্সিল
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টাকা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার