সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরোনাম পড়ে নিশ্চয়ই চমকে উঠেছেন! ভাবছেন এ আবার কী কাণ্ড, শাহরুখের ‘জওয়ানে’ পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় কী করছেন?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। টলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জওয়ান ছবির সঙ্গেই নাকি দেখানো হবে সৃজিতের নতুন ছবি ‘দশম অবতার’ ছবির টিজার। অন্দরের খবর অনুযায়ী, যেহেতু এই রাজ্যে ‘জওয়ান’-এর পরিবেশনার দায়িত্বে রয়েছে এসভিএফ। সৃজিতের দশম অবতার ছবির প্রযোজকও এসভিএফ। দুই দুইয়ে চার করছেব অনেকেই। জওয়ান ঝড়ের মধ্য়েই দিয়ে নাকি দশম অবতার ছবির ঝলককে প্রকাশ্য়ে আনতে প্রস্তুত ছবির পুরো টিম। তবে এই খবর রটে গেলেও, এসভিএফের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]
দিন কয়েক আগেই, গোটা টিম নিয়ে বসুবাটিতে ‘দশম অবতার’-এর লোগো লঞ্চ করেছেন ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ সৃজিত মুখোপাধ্যায়। উল্লেখ্য, সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই বাংলার বক্সঅফিসে হিট সিনেমা। অন্যদিকে, ‘দশম অবতার’ এর গানও যে বাংলা সিনেইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড়সড় মাইলস্টোন হতে চলেছে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে। কারণ, রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্তরা রয়েছেন টিমে।
[আরও পড়ুন: মুম্বই সফরে বড় ঘোষণা মমতার! কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন শাহরুখ-সলমন]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’