Kangana Ranaut

এ কী অঙ্গভঙ্গি! কঙ্গনার ‘অশালীন’ ভিডিও ভাইরাল, ‘ক্যুইনে’র কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ

'রাজনীতিক কঙ্গনা'য় রুষ্ট তরুণ সমাজ। এর মাঝেই সোশাল মিডিয়ায় ভাইরাল 'তরুণ' কঙ্গনার পার্টি মুডের ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৮:২৪

options
link
এ কী অঙ্গভঙ্গি! কঙ্গনার ‘অশালীন’ ভিডিও ভাইরাল, ‘ক্যুইনে’র কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ
এ কী অঙ্গভঙ্গি! কঙ্গনার 'অশালীন' ভিডিও ভাইরাল, 'ক্যুইনে'র কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ

নেট কেলেঙ্কারি ইস্যুতে আন্দোলনকারী ‘জেন জি’কে ‘আবর্জনার প্রজন্ম’ বলে কটাক্ষ করেছেন মান্ডির সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই ‘বিতর্কিত’ মন্তব্যে জেরে সমালোচনার ঝড় বিভিন্নমহলে। ‘অভিনেত্রী কঙ্গনা’র ভক্তরা যেমন তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছেন ঠিক তেমনই ‘রাজনীতিক কঙ্গনা’তেও রুষ্ট তরুণ সমাজ। এর মাঝেই সোশাল মিডিয়ায় ভাইরাল ‘তরুণী’ কঙ্গনার (Kangana Ranaut) পার্টি মুডের ভিডিও।

Advertisement

যেখানে উদ্দান নাচ ‘ক্যুইন’ কঙ্গনার। এই পুরনো ভিডিও যে বিতর্কযজ্ঞে ঘৃতাহুতি তা বললে অত্যুক্তি হবে না। অন্যদিকে বর্তমান প্রজন্ম প্রসঙ্গে অসংবেদনশীল আচারণের বিরোধীতায় উত্তরপ্রদেশের লখনউয়ে দাহ করা হয় কঙ্গনার কুশপুতুল। প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনার দাবিও তোলা হয়েছে। সমাজমাধ্যমে কঙ্গনার ভাইরাল হওয়া ভিডিওটি আজ থেকে আট বছর আগের অর্থাৎ আঠারো সালের। সেবছর কান চলচ্চিত্র উৎসব পরবর্তী পার্টির এক বিশেষ মুহূর্ত। যেখানে বাধ ভাঙা উল্লাসে মেতেছিলেন বলিউডের ‘ক্যুইন’। অত্যন্ত আনন্দের সঙ্গে পার্টি করছিলেন ‘তরুণী’ কঙ্গনা রানাউত।

Advertisement
Kangana Ranaut Viral Video Resurfaces Amid Gen Z Controversy
সৌরভকে ‘অকর্মণ্য’ ‘বেকার’ বলে তোপ কঙ্গনার

‘ককরোচ জনতা পার্টি’র মুখপাত্র সৌরভ দাস নিজেকে ছাত্র বলে দাবি করার পর কঙ্গনার পালটা যুক্তি, ২৮ বছর বয়সী কোনও পুরুষ ছাত্র হতে পারে না। ‘অকর্মণ্য ও বেকার’ বলেও বিঁধেছেন অভিনেত্রী। অতঃপর কঙ্গনার পুরনো ভিডিও ঘিরে মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায়। অনেকেই তাঁর সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে এই ভিডিওর তুলনা করে খোঁচা দিয়েছেন। অনেকে আবার কঙ্গনার সমর্থনে দাবি, কারও ক্ষতি না করে যদি একজন প্রতিষ্ঠিত মহিলা পার্টি করেন সেখানে কোনও অন্যায় নেই।

Advertisement

সোশালপাড়ার এক সদস্যের দাবি, ‘তিনি তো বলেছিলেন, আজকের মেয়েরা অর্থাৎ জেন জি মাদকাসক্ত, ঠিকমতো পড়াশোনা করতে পারে না। ভালো গৃহিণী হওয়ার যোগ্যতাও নেই। অপরের সম্পর্কে যখন এমন ধারণা তখন এই নাচের ভিডিও নিয়ে তাঁকে ব্যঙ্গ করলে কীসের দোষ?’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by national film awards (@nfilmawards)

কঙ্গনার এক ভক্তের যুক্তি, ‘তিনি অসাধারণ একজন অভিনেত্রী। তবে ব্যক্তিগতভাবে আমি কঙ্গনার মানসিকতা পছন্দ নয়। চিন্তাধারা খুবই হতাশাজনক। অপমান করে নিজেদের ওঁর স্তরে নামিয়ে নিয়ে আসা বোকামি ছাড়া আর কিছু নয়।’ সমালোচকদের একহাত নিয়ে কঙ্গনার এক অনুরাগীর প্রশ্ন, ‘তিনি প্রতিষ্ঠিত। নিজের জীবন উপভোগ করছেন। কাউকে গালাগাল করছেন না বা ক্ষতি করছেন না। তাহলে সমস্যা কোথায়?’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.