গত রবিবার ভোররাতে বলিউডের খ্যাতনামা পরিচালক রোহিত শেট্টির বাড়িতে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে বারান্দার কাচের দেওয়াল ঝাঁজরা করে দিয়েছে বিষ্ণোই গ্যাং। সেইসঙ্গে গোটা বলিউডের উদ্দেশে হুঁশিয়ারি দেগে এক পোস্টে কুখ্যাত গ্যাংস্টার দলের দাবি, “পরের গুলিটা ওর বেডরুমে চলবে। সেটা রোহিতের বুকেও লাগতে পারে! আর হ্যাঁ, এটা গোটা বলিউডের উদ্দেশে হুঁশিয়ারি দাগলাম।” যদিও বিগত আড়াই দশক ধরে লাগাতার খুনের হুমকি ছোঁড়া বিষ্ণোইরা সলমন খানের ‘টিকি’ পায়নি, তবে গতবছর তিন দফায় কপিল শর্মার কানাডার ক্যাফেতে হামলা চালায় এই কুখ্যাত গ্যাস্টার গোষ্ঠী। রোহিত শেট্টির বাড়িতে হামলার আবহে যখন আবারও চর্চার শিরোনামে বিষ্ণোই গ্যাং, তখন প্রকাশ্যেই কানাডার ‘অভিশপ্ত’ স্মৃতি উসকে বোমা ফাটালেন কৌতুকাভিনেতা কপিল।
আরও পড়ুন:
“সলমন খানের সঙ্গে বেশি ‘মাখামাখি’ করলে তারও এরকম চরম পরিণতি হবে।”
সেলেবপাড়ায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিষ্ণোই গ্যাং! কখনও সলমন খান, কখনও রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনও বা দেশের গণ্ডি ছাড়িয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গোলাগুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাস্টার গোষ্ঠী। শুধু তাই নয়, খোলা চিঠিতে কৌতুকাভিনেতাকে হুমকি দেওয়া হয়েছিল, “এখানে ব্যবসা বন্ধ না করলে পরেরবার মুম্বইতে গিয়ে গুলি চালাব।” এছাড়াও চব্বিশ সালের অক্টোবর মাসে দশেরার দিন সলমন-ঘনিষ্ঠ মহারাষ্ট্রের তাবড় নেতা বাবা সিদ্দিকিকেও খুন করে এই বিষ্ণোইরা। আর সেই হত্যালীলার পরও ফলাও করে জানিয়ে দেয়, “সলমন খানের সঙ্গে বেশি ‘মাখামাখি’ করলে তারও এরকম চরম পরিণতি হবে।” এবার এই বিষ্ণোইদেরকে প্রকাশ্যেই ব্যঙ্গ করলেন কপিল শর্মা।

সম্প্রতি এক অনুষ্ঠানে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের ঘোষণা করা হয়। সেখানেই সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের সিইও কপিলকে বলেন, “শুধু আমাদের নয়, গোটা দেশের নজরই অনেকদিন ধরে তোমার উপর রয়েছে কপিল। আশা করি, ১১ মুলুকের পুলিশ অন্তত তোমার খোঁজ করছে না।” সেপ্রসঙ্গেই কপিল শর্মা বলেন, “আজকাল অবশ্য এক-দু’ দেশের গ্যাংস্টাররাও আমার ওপর নজর রাখছে।” যদিও বিষ্ণোই গ্যাংয়ের নামোল্লেখ করেননি তিনি, তবে কৌতুকাভিনেতার নিশানায় যে ওই কুখ্যাত গোষ্ঠীই, তা হলফ করে বলা যায়। কারণ এহেন মন্তব্যের পরক্ষণেই কপিল বিষয়টির সংবেদনশীলতা বুঝতে পেরে ধামা চাপা দেওয়ার জন্য হেসে ওঠেন।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!