হিন্দি সিনেপাড়ার তাবড় সেলেব সদস্যদের খোঁজখবর যে নরেন্দ্র মোদির (PM Modi) কাছেও থাকে, তার প্রমাণ বহুবার প্রধানমন্ত্রীর কথাবার্তাতেই পাওয়া গিয়েছে। বহুবার বক্তৃতার মাঝে বলিউড সিনেমার প্রসঙ্গ টেনে সকলকে হতবাকও করে দিয়েছেন তিনি। এবার ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক (India–Indonesia Bilateral Relations) সম্পর্ক নিয়ে বক্তৃতা দিতে গিয়ে নয়ের দশকের বলিউডের কালজয়ী ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর প্রসঙ্গ উত্থাপন করলেন মোদি। আর বিদেশের মাটিতে প্রধানমন্ত্রীর মুখে নিজের সিনেমার নাম শুনে আপ্লুত করণ জোহর (Karan Johar)। অতঃপর নিজের আবেগ-উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেও ভুললেন না পরিচালক-প্রযোজক।
আরও পড়ুন:
দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কও যে উত্তরোত্তর পোক্ত হবে, করণ জোহরের সিনেমার নাম ধরা করে সেকথাই বলতে চেয়েছেন নরেন্দ্র মোদি।
সম্প্রতি জাকার্তায় ভারত-ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক সম্পর্কের কথা বলতে গিয়ে সেদেশে বলিউড সিনেমার জনপ্রিয়তার প্রসঙ্গ টানেন মোদি। সেখানেই ভাষণের মাঝে বিশেষভাবে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার নামোল্লেখ করতে শোনা যায় তাঁকে। “এখানে ভারতের গান ‘কুছ কুছ হোতা হ্যায়’ খুবই জনপ্রিয়। তাই আমি বলছি, ভারত ও ইন্দোনেশিয়া যখন একসঙ্গে এগোচ্ছে, তখন শুধু ‘কুছ কুছ’ নয়, ‘বহুত কুছ’ হয়।” অর্থাৎ দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কও যে উত্তরোত্তর পোক্ত হবে, করণ জোহরের সিনেমার নাম ধরা করে সেকথাই বলতে চেয়েছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এহেন শব্দের খেলাই মুহূর্তে নজর কেড়েছে উপস্থিত সকলের। খবর কানে যেতেই করণও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও ভাগ করে নিয়ে পরিচালক-প্রযোজক করণ জোহরের মন্তব্য, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি জাকার্তায় ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর কথা বলেছেন, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। আমি উচ্ছ্বসিতও বটে! ভালোবাসার এমন এক ভাষা রয়েছে, যা সব সীমা অতিক্রম করে যায়। এই ছবি এবং গানকে এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে এই গানটিকে চিরন্তন করে তোলার জন্য।”

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল