করিনার ‘হট হাজব্যান্ড’! সইফের সিক্ত শরীর দেখে তৃষ্ণার্ত বেবো বললেন…
চোখধাঁধানো লোকেশন থেকে স্বামী সইফ আলি খানের যে ‘বোল্ড’ ছবি ভাগ করে নিয়েছেন, তাতে নেটভুবনের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। বিয়ের প্রায় দেড় দশক হলেও আজও প্রকাশ্যে স্বামী সইফের প্রতি প্রেম জাহির করতে ভোলেন না বেবো।
যদিও নিজেদের গন্তব্য ফাঁস করেননি বেবো, তবে সুদৃশ্য চোখধাঁধানো লোকেশন থেকে স্বামী সইফ আলি খানের যে 'বোল্ড' ছবি ভাগ করে নিয়েছেন, তাতে নেটভুবনের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ততোধিক তুখড় 'স্বামী সোহগী' করিনার কেতাদুরস্ত ক্যাপশন। বিয়ের প্রায় দেড় দশক হলেও আজও প্রকাশ্যে স্বামী সইফের প্রতি প্রেম জাহির করতে ভোলেন না বেবো। এবারও ব্যতিক্রম হয়নি।
আরও পড়ুন:
সমুদ্রতট থেকে ছুটি কাটানোর একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন করিনা কাপুর, আর সেই অ্যালবামের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে সইফ আলি খানের হট অবতার। যেখানে সিক্ত শরীরে জল থেকে উঠতে দেখা যাচ্ছে বলিউড নবাবকে। পরনে গেরুয়া রঙের শর্টস। উন্মুক্ত উর্ধ্বাঙ্গ। ব্যাক ব্রাশ করা হেয়ারস্টাইল। ষাটোর্ধ্ব সুপারস্টারকে দেখে ভক্তরা বলছে, 'এই না হলে নবাবি কেতা!'
ইনস্টাগ্রামে করিনা যে ছবিগুলি পোস্ট করেছেন, সেখানে সইফকে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে একেবারে ফুরফুরে মেজাজে। ষাটেও যে সইফ আগুন ঝরাচ্ছেন, সেকথা বলাই বাহুল্য! আর স্বামীর এহেন বোল্ড অবতার দেখেই বেবোর প্রায় মূর্ছা যাওয়ার জোগাড়। নায়িকা বলছেন, 'গরমকালটা কিন্তু ভালোই কাটছে...।' শুধু তাই নয়, 'হট হাজব্যান্ড' বলেও আখ্যা দিলেন সইফকে। নেপথ্যে বাজছে 'ড্যাডি কুল' গানটি।
আরও পড়ুন:
সইফ আলি খানের যেহেতু নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, তাই করিনাই উদ্যোগী হয়ে নিজেদের ছুটি কাটানোর নানা রঙিন মুহূর্ত ভাগ করে নেন। গতবছরও সইফের ছবি শেয়ার করে বেবো প্রশ্ন ছুড়েছিলেন, 'আচ্ছা, তুমি এত হট কেন?' একথা অনস্বীকার্য যে, বয়স বাড়ার সঙ্গে সইফ যেন আরও সুদর্শন হয়ে উঠছেন। ইংরেজি প্রবাদ বাক্য ধার করে অনুরাগীরা যেমন বলছেন, 'Aging like fine wine...'