সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুরের প্রেমকাহিনি কারও অজানা নয়। কেরিয়ারের শুরুর দিকেই সম্পর্কে জড়িয়েছিলেন বলিউডের দুই তারকা। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। আজ আলিয়া ভাটকে নিয়ে সুখের ঘরকন্না রণবীরের। একেবারে দায়িত্ববান বাবা হয়ে উঠেছেন তিনি এই ক’দিনেই। অন্যদিকে ভিকি কৌশলের ঘরনি ক্যাটরিনা কাইফ। কিন্তু তাঁদের সেই প্রেমের গুঞ্জন আজও কান পাতলে শোনা যায় টিনসেল টাউনে। সম্প্রতি ইউটিউবে এক সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত স্মৃতিমন্থন করলেন সেই দিনগুলোর। জানালেন ব্রেক আপের পরে কতটা ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা।
জাহরা জানির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেছিলেন তিনি। আর সেখানেই ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক শেষ হওয়া প্রসঙ্গে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমরা যশরাজ স্টুডিওয় গিয়েছিলাম ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে। উনি কেবলই কাঁদছিলেন। একেবারে ভেঙে পড়া কান্না। বলছিলেন, একটা ভুল করে ফেলেছি আর এবার নিজের কাজ হারানোর জন্য আমিই দায়ী থাকব।” পূজা জানিয়েছেন, সেদিন ক্যাটরিনা ভয় পেয়েছিলেন কেরিয়ার শেষ হয়ে যাওয়ার। তাঁর মত ছিল, রণবীরের প্রেমে পড়লেও ব্যাপারটা বেশি দূর গড়াতে পারেনি। এরপর তাঁদের ছাড়াছাড়িও হয়ে যায়। কিন্তু এর ধাক্কায় কেরিয়ারই না শেষ হয়ে যায়, এই আশঙ্কা চিন্তায় রেখেছিল ক্যাটরিনাকে। সেই সঙ্গে পূজা জানিয়েছেন, রণবীরের সঙ্গে সম্পর্কে থাকার সময়ও ক্যাটরিনার ভয় ছিল, হয়তো কাপুর পরিবারের গৃহবধূ হলে অভিনয় ছেড়ে দিতে হবে তাঁকে। পূজার কথায়, ”এখন সব পালটে গিয়েছে। উনি বহু ছবিতে কাজ করেছেন।”
২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা। গত মাসেই তাঁদের সংসার আলো করে এসেছে সন্তান। অন্যদিকে রণবীর-আলিয়ার সংসারে এসেছে রাহা। কিন্তু ক্যাটরিনা-রণবীরের প্রেম নিয়ে চর্চা আজও রয়ে গিয়েছে। আমির খানের মেয়ের বিয়েতে রণবীর ও ক্যাটরিনার পোশাকের রং মিলে গেলে সেই নিয়ে হইচই পড়ে গিয়েছিল। যা বুঝিয়ে দিয়েছিল বলিউডের সবচেয়ে চর্চিত সম্পর্কগুলির একটি হয়েই থেকে যাবে তাঁদের ‘আজব প্রেম কি গজব কাহানি’।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা