সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (28th KIFF) উদ্বোধনী মঞ্চে গান গেয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু তরজা। মন্তব্য পালটা মন্তব্যের পালা চলছে।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ছিল চাঁদের হাট। বিগ বি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাটের মতো তারকা উপস্থিত ছিলেন। আর ছিলেন বাংলা জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং। মঞ্চে উঠে বক্তব্য রাখার পরই অরিজিৎকে একটি গান গাওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অনুরোধে প্রথমে ‘বোঝে না সে বোঝে না’ গানটি শোনান অরিজিৎ। যেহেতু মঞ্চে শাহরুখ বসেছিলেন তাই শেষে ‘রং দে তু মোহে গেরুয়া…’ লাইনটি শোনান জনপ্রিয় গায়ক।
[আরও পড়ুন: ‘পাঠান না দেখে কোনও ক্ষুধার্তকে খাওয়ানো ভাল’, শাহরুখের ছবির বিরোধিতায় CPIM নেতাও]
শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমার জন্য গানটি গেয়েছিলেন অরিজিৎ। শাহরুখকে সম্মান জানিয়েই লাইনটি গেয়ে ওঠেন তিনি। কিন্তু সেই অংশের ভিডিও শেয়ার করেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অরিজিৎ সিংকে নিজের পছন্দের গান গাইতে বলেন তিনি রং দে তু মোহে গেরুয়া গানটিই গেয়েছেন। গেরুয়াই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ।”

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য আবার গানটি শেয়ার করে লেখেন, “এক বিকেলে সত্যের অনুভূতি। অমিতাভ বচ্চন থেকে অরিজিৎ সিং, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিলেন, গেরুয়াই বাংলার ভবিষ্যৎ।” ভোট চাওয়ার জন্য শিল্পীদের ব্যবহার করার অভিযোগও করেছেন বিজেপির তারকা সদস্য রুদ্রনীল ঘোষ।

এদিকে বিজেপি নেতাদের মন্তব্য এবং টুইটের তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতারা। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, বিজেপি নেতাদের মনোবিদ দেখানো উচিত। স্বামী বিবেকানন্দও গেরুয়া বসন ধারণ করেছিলেন, তার মানে তো আর তিনি বিজেপিতে যোগদানের কথা বলেননি, এমনই মন্তব্য করেন তিনি। তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র মতে, গান তো গানই। শাহরুখ খানের লিপে গানটি যখন প্রকাশ্যে এসেছিল তখন কোনও বিতর্ক হয়নি, তাহলে এখন কেন? প্রশ্ন তোলেন তিনি।
[আরও পড়ুন: শ্রেয়া ঘোষালের ‘বরসো রে মেঘা…’ গানে নাচলেন সুধা মূর্তি, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান