সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গাঁয়ের বধূ’দের কথা যে দর্শকদের এত পছন্দ হবে, তা আগে অনেকেই বুঝতে পারেনি। কিন্তু, স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টার মতো তরুণ তুর্কিদের নিয়ে কামাল দেখিয়েছেন পরিচালক কিরণ রাও। সমালোচক মহলে তুমুল প্রশংসিত ‘লাপাতা লেডিজ’। এবার এই ছবিই অস্কারে ভারতের বাজি হচ্ছে? উত্তর দিলেন পরিচালক।

গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। ছবির অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি ছবির আয় পঁচিশ কোটি টাকার একটু বেশি। তবে সমালোচকমহলে তা সমাদৃত এবং পরবর্তীকালে OTT-তে বহু দর্শক ছবিটি দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অস্কার নিয়ে মন্তব্য করতে গিয়ে কিরণ রাও বলেন, “যদি এমনটা হয় তাহলে আমার স্বপ্ন সত্যি হবে। কিন্তু সবকিছুরই তো একটা পদ্ধতি থাকে। আমি শুধু আশা করতে পারি। আমার বিশ্বাস, সেরা ছবিকেই পাঠানো হবে।”
উগ্র পৌরষের শিকল থেকে মুক্ত হয়ে নিজের শর্তে বাঁচার স্বপ্ন দেখেছিল জয়া। তাই তো পুষ্পা সেজে দীপকের পিছু পিছু হেঁটেছিল সে। ওদিকে দীপক হন্যে হয়ে খুঁজেছিল নিজের আদরের ফুল কুমারীকে। হারিয়ে যাওয়া স্ত্রীকে একবারের জন্যও চরিত্র নিয়ে প্রশ্ন করেনি সে। সাধারণ মানুষের এই অসাধারণ গল্পই ‘লাপাতা লেডিজ’-এ তুলে ধরা হয়েছে। পার্শ্ব চরিত্র রবি কিষেণও নজর কেড়েছিলেন।
View this post on Instagram
এদিকে এর আগে ‘লগান’ ছবির সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ছবির ক্যাটাগোরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি। কিন্তু সেবছর এই পুরস্কার পায় ‘নো ম্যান’স ল্যান্ড’। ‘লগান’ ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ। আর ‘লাপাতা লেডিজ’ তাঁর পরিচালনায় তৈরি এবং ছবির প্রযোজনাতেও তিনি অংশীদার। এবার কি ভাগ্য সহায় হবে? উত্তর ভবিষ্যৎই দেবে।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা