সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে বড্ড মন খারাপ অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। আর হবে নাই বা কেন? মা অসুস্থ। ভর্তি রয়েছেন হাসপাতালে। এই অবস্থায় কোন মেয়ের মন ভালো থাকে! তাই জন্মদিন হলেও, তেমন কোনও উদযাপনে নারাজ কনীনিকা।
সংবাদ মাধ্যমকে কনীনিকা (Koneenica Banerjee) জানিয়েছেন, ”চেন্নাইয়ে চিকিৎসা করিয়ে দেড় মাস পর কলকাতায় ফেরেন মা। আবার দশ দিনের মাথায় অসুস্থ হয়ে মাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আজকে সত্যিই আলাদা করে জন্মদিন বলে কোনও উত্তেজনা অনুভব করছি না।”
[আরও পড়ুন: প্রথমবার রুক্মিণীর বাবার সঙ্গে দেখা, নিজের পরিচয় কীভাবে দিলেন দেব? ভাইরাল ভিডিও]
প্রতিবার জন্মদিনে মায়ের হাতের পায়েস খান কনীনিকা। কিন্তু মা হাসপাতালে থাকায় এবার আর সেটা খাওয়া হল না। আপসোস নিয়ে কনীনিকা জানালেন, ”আজকে হাসপাতালে যখন মাকে হাসপাতালে দেখতে যাই, মা তো আমাকে দেখে অবাক। সন্তানের জন্মদিনে হাসপাতালের বিছানায় শুয়ে থাকাটা কোন মায়ের ভালো লাগে। আমিও তো একজন মা। সেটা বুঝি।”
View this post on Instagram
সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, ”চেন্নাইয়ে চিকিৎসা করিয়ে দেড় মাস পর কলকাতায় ফেরেন মা। আবার দশ দিনের মাথায় অসুস্থ হয়ে মাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আজকে সত্যিই আলাদা করে জন্মদিন বলে কোনও উত্তেজনা অনুভব করছি না।”
[আরও পড়ুন: সাদা পরেই ভোট দিচ্ছেন তারকারা, গণতন্ত্রের উৎসবেও কি সেট হল নতুন ফ্যাশন ট্রেন্ড?]
সর্বশেষ খবর
-
সুযোগের অপেক্ষায় ‘মগুজে নকশাল’রা! দেশে চলছে ছায়াযুদ্ধ, স্বাধীনতা দিবসে সতর্ক করলেন মোদি
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির