Kumar Sanu-Udit Narayan

তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’

উদিত নারায়ণের সঙ্গে কুমার শানুর সমীকরণ কোনওদিনই নেতিবাচক লাইমলাইটে আসেনি। কিন্তু এবার শিল্পীবন্ধুর চুম্বনকাণ্ড নিয়ে নিজেই 'উপযাচক' হয়ে শানু যা বললেন, সেটাই বর্তমানে মায়ানগরীর সেলেবপাড়ায় 'টক অফ দ্য টাউন'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৭:২২

options
link
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা কুমার শানুর! কী বললেন?

মঞ্চে গান গাওয়ার মাঝেই তরুণীকে ঠোঁটঠাসা চুম্বন করে বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ (Udit Narayan)। যার জেরে পঁচিশ সালে বছরভর নেতিবাচকভাবে চর্চার শিরোনামে বিরাজ করেছেন গায়ক। বর্ষীয়াণ শিল্পীর এহেন আচরণে বেজায় ক্ষিপ্ত হন অনুরাগীদের একাংশও। কেউ ‘বুড়ো বয়সে ভীমরতী’ বলে কটাক্ষ করেন, তো কেউ বা আবার ‘ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার’ অভিযোগ তোলেন উদিতের বিরুদ্ধে। কটাক্ষ, সমালোচনার ঝড়ে যদিও সেসময়ে শিল্পীবন্ধুকে ‘খিলাড়ি’ বলে পিঠ চাপড়ে দেন অভিজিৎ ভট্টাচার্য, তবে এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুলে বিস্ফোরক কুমার শানু (Kumar Sanu)।

Advertisement

নব্বইয়ের দশকে মহিলা ভক্তদের মধ্যে আপনার জনপ্রিয়তা কেমন ছিল?- সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ‘আশিকী’ গায়ক। তার উত্তর দিতে গিয়েই চুম্বন করা নিয়ে এক ‘রসিক খোঁচা’ দিয়ে বসেন শানু।

Kumar Sanu on Udit Narayan’s Kissing Controversy
উদিত নারায়ণের সঙ্গে কুমার শানুর সমীকরণ কোনওদিনই নেতিবাচক লাইমলাইটে আসেনি।

উদিত নায়ারণ এবং কুমার শানু উভয়েই সমসাময়িক শিল্পী। নব্বইয়ের দশকে একের পর এক সুপারহিট প্লেব্যাক উপহার দিয়েছেন দু’জনে। উদিত হোক কিংবা শানু, যে কোনও সিনেমায় তাঁদের গান মানেই সুপারহিট! অতঃপর দুই গায়ককে নিয়ে প্রযোজক-পরিচালকদের মধ্যে সেরকম দর কষাকষিও চলত। তবে সিনেপাড়ার সঙ্গীতমহলে তাঁদের রেষারেষি নিয়ে ফিসফাস হলেও দুই শিল্পীকে কোনওদিনই প্রকাশ্যে বিবাদে জড়াতে দেখা যায়নি। বলা ভালো, উদিত নারায়ণের সঙ্গে কুমার শানুর সমীকরণ কোনওদিনই নেতিবাচক লাইমলাইটে আসেনি। কিন্তু এবার শিল্পীবন্ধুর চুম্বনকাণ্ড নিয়ে নিজেই ‘উপযাচক’ হয়ে শানু যা বললেন, সেটাই বর্তমানে মায়ানগরীর সেলেবপাড়ায় ‘টক অফ দ্য টাউন’। নব্বইয়ের দশকে মহিলা ভক্তদের মধ্যে আপনার জনপ্রিয়তা কেমন ছিল?- সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ‘আশিকী’ গায়ক। তার উত্তর দিতে গিয়েই চুম্বন করা নিয়ে এক ‘রসিক খোঁচা’ দিয়ে বসেন কুমার শানু। কোনওরকম রেয়াত না করেই তিনি বলেন, “না কেউ এসে আমাকে চুমু খেয়েছে। না আমি কাউকে চুমু খেয়েছি। আমি এসব কিছুই করিনি…।” যদিও উদিত নারায়ণের নামোল্লেখ করেননি, তবে শানুর এহেন মন্তব্যেই স্পষ্ট যে তিনি পঁচিশ সালের চুম্বনকাণ্ড নিয়েই খোঁচা দিয়েছেন।

Advertisement

গতবছর ব্যাপক হারে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে ‘টিপ টিপ বরসা পানি’ গাওয়ার মাঝেই অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন উদিত নারায়ণ। সেই ফাঁকেই এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসেন গায়ক। এদিকে সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন ওই তরুণী। আর এহেন ভিডিও সোশাল মিডিয়ায় বিদ্যুৎগতিতে ভাইরাল হতেই তাজ্জব হন সকলে! অতীত টেনে একাংশ মনে করিয়ে দিয়েছিলেন, “অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুম্বন করে বসেন।” একাংশ আবার শ্রেয়া ঘোষালের গালে উদিতের চুম্বনের ছবি পোস্ট করে নিন্দা করেন। এবার চুম্বনকাণ্ডে উদিতকে খোঁচা কুমার শানুর!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.