Kunal Ghosh

নেতা নয়, পর্দায় এবার দাপুটে পুলিশ অফিসার কুণাল ঘোষ! মার্চেই শুরু শুটিং

প্রকাশ্যে এল পরিচালক দুলাল দের 'ফাঁদ' ছবিতে কুণাল ঘোষের লুক। রবিবার সকালে আগামী ছবির নতুন লুক সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি নিজেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১১:০২

options
link
নেতা নয়, পর্দায় এবার দাপুটে পুলিশ অফিসার কুণাল ঘোষ! মার্চেই শুরু শুটিং
'ফাঁদ' ছবিতে কুণাল ঘোষের লুক, ছবি: সংগৃহীত।

‘কর্পূর’ও ‘শেকড়’-এর পর ‘ফাঁদ’ নেতা-অভিনেতা কুণাল ঘোষের তৃতীয় ছবি। আগেই শোনা গিয়েছিল যে এবার আর পর্দায় নেতা নয়, বরং দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে কুণাল ঘোষকে। এবার সেই গুঞ্জনই সত্যি হল। প্রকাশ্যে এল পরিচালক দুলাল দের ‘ফাঁদ’ ছবিতে কুণাল ঘোষের লুক। রবিবার সকালে আগামী ছবির নতুন লুক সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি নিজেই।

Advertisement

এই ‘পলিটিক্যাল ড্রামা’য় পুলিশ অফিসারের লুকে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে কুণাল ঘোষ লিখেছেন, ‘AI নয়। নতুন সিনেমার লুক। পরিচালক দুলাল দের ‘ফাঁদ’। কর্পূর এবং শেকড়ে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয়ের পর এবার পুলিশ অফিসার। শনিবার লুক সেট হল লেক গার্ডেন্সের একটি স্টুডিওতে। ফাঁদ ছবিটিতে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, আর জে সায়ন, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা, অনন্যা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’-এর পর দুলালের এটি দ্বিতীয় ছবি।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

গত মাসে এই ছবির নাম ও কাস্টিং আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। সেই সময়েই কুণাল ঘোষ বলেন, “আমি ছবি দেখতে ভালোবাসি, সিনেমা দেখি, নাটক হয়ত আরও বেশি দেখি। যাঁরা অভিনয় করেন, সেটা বিরাট সাধনা ও পরিশ্রমের বিষয়, সন্দেহ নেই। যাঁরা আবার ভাবেন নেতা বা রাজনৈতিক সংগঠনের বিষয়টা অতি সহজ, চাঁদমারি করে চলে যায়, সেটা ততটাও সহজ নয়। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে অভিনয় জগৎ থেকে রাজনীতি বা নেতৃত্বে এসে সফল হয়েছেন। যদি এদিক থেকেও একটু করা যায়, মানে রাজনীতি থেকে অভিনয় করা যায় কি না। যদিও রাজনীতি আর অভিনয় সমার্থক কি না, সে প্রশ্ন আছে। এর জবাব আমার কাছে নেই।”

অন্যদিকে এর আগে জীতু কমলকে নিয়ে ক্রীড়াধর্মী গোয়েন্দা ছবি উপহার দিয়েছিলেন পরিচালক দুলাল দে। দ্বিতীয় সিনেমাতেও কাস্টিংয়ে একগুচ্ছ চমক রেখেছেন তিনি। এর আগে পরিচালক জানিয়েছিলেন, এই ছবিতে বাংলার রাজনৈতিক ইতিহাসের তিন অধ্যায় ফুটে উঠবে ছবিতে। এবং প্রত্যেক চরিত্রের মধ্যেই একাধিক স্তর রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.