রাখিবন্ধনের বিজ্ঞাপনে স্বল্পাবাসে ধরা দিয়ে মারাত্মক বিতর্কে জড়িয়েছেন কৃতী শ্যানন। বিজ্ঞাপনী ঝলক প্রকাশ্যে আসতেই নেটভুবনে উত্তরোত্তর কটাক্ষ, সমালোচনার শিকার হতে হচ্ছে ‘ককটেল ২’ অভিনেত্রীকে। অভিযোগ, কৃতীর অত্যাধুনিক পোশাক থেকে উঁকি দেওয়া উন্মুক্ত বক্ষবিভাজিকা ঐতিহ্যবাহী রাখিবন্ধন উৎসবকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। এহেন বিতর্কযজ্ঞে ‘ফোড়ন’ কেটে ঘৃতাহূতি করেছিলেন কঙ্গনা রানাউত। ‘সংস্কারি’ সাংসদ নায়িকার প্রশ্ন, ‘অন্তর্বাস পরে ভাইকে রাখি পরানো জরুরি?’ এর মাঝেই ভাইরাল কঙ্গনার পুরনো বিজ্ঞাপন যেখানে দৃশ্যমান উন্মুক্ত বক্ষবিভাজিকা। বলিউডের ‘ক্যুইন’কে চরম কটাক্ষ কুনিকা সদানন্দের।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় তোপ দেগেছেন অভিনেত্রী। কঙ্গনার রাখি বিজ্ঞাপনের পুরনো ভিডিও শেয়ার করে ব্যাঙ্গাত্মক সুরে লিখেছেন, ‘মেরা কুত্তা কুত্তা, তেরা কুত্তা টমি।’ যার বাংলা তর্জমা করলে হয়, আমার কুকুরটা কুকুর আর অন্যেরটা টমি? কুনিকার কটাক্ষের এখনও পর্যন্ত কোনও জবাব দেননি। শুক্রের সকাল অর্থাৎ রাখি বন্ধন উৎসবের দিন শাড়ি পরে সাবেক সাজে নজর কেড়েছেন সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভাইয়ের হাতে রাখি পরিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
Mera kutta kutta , tera kutta Tommy??? 😳🤪 https://t.co/xXvYMY7lf1
Advertisement— Kunickaa Sadanand (@Kunickaa) August 27, 2026
View this post on Instagram
এযাবৎকাল কঙ্গনার একাধিক মন্তব্য ঘিরে বারবার দানা বেঁধেছে বিতর্ক। যদিও সেসব মোটেই গায়ে মাখেন না। তবে কৃতীতে পোশাক নিয়ে তোপ দাগতেই ততোধিক হাইভোল্টেজ জবাব পালটা পাটকেল ছুড়েছেন অভিনেত্রী। কৃতীর যুক্তি, “ঐতিহ্য-সংস্কৃতি নারীদের মনে থাকে। পোশাকের নেকলাইন কিংবা বিভাজিকায় নয়। রাখিবন্ধন উৎসব একটা আবেগ। সুরক্ষার এক বন্ধন। আমি ও আমার বোন একে-অপরকে রাখি পরাই। আমরা বিশ্বাস করি, ভাই থাকলে যেমন সুরক্ষা দিতে পারত, আমরাও পরস্পরকে ঠিক তেমনই সুরক্ষিত রাখতে পারব। তাছাড়া, নারীরা কী পরবেন- সে বিষয়ে তাঁদের নিদান দেওয়া সমাজ কবে বন্ধ করবে? সময়ের সঙ্গে ট্র্যাডিশনাল পোশাকের ধরনে অনেক পরিবর্তন এসেছে, অথচ আজও একজন নারীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধকে শুধু তাঁর পোশাক দিয়েই বিচার করা হয়।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সপ্তাহান্তে বাতিল একাধিক লোকাল, ৭ ঘণ্টা চলবে রেলের কাজ, কবে, কখন ট্রাফিক ব্লক?
-
খাঁটি হ্যান্ডলুম নাকি মেশিনে তৈরি? পুজোর কেনাকাটায় শাড়ি চিনতে মাথায় রাখুন এই ৫ বিষয়
-
সেনার হাতে এবার ট্যাঙ্ক ধ্বংসকারী জ্যাভলিন মিসাইল! আমেরিকার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ভারতের
-
ছেলে থেকে মেয়ে হয়েই মহিলা ক্রিকেটে! অনয়া বাঙ্গারকে ‘অসহ্য’ তোপ প্রোটিয়া তারকার
-
শাসক-বিরোধী যুক্তি-যুদ্ধ শুরু, আসন্ন নির্বাচনে প্রতিনিধিত্ব আইন নিয়ে উত্তপ্ত সিএবি