সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের ‘পরে লোটে…’— এমনই মেজাজে ছবি শেয়ার করলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তাতেই যেন ফিরল ‘চোখের বালি’র স্মৃতি। টলিউডে কি তাহলে নতুন বিনোদিনীর আগমন ঘটল? এমন প্রশ্নও উঠছে।

সাদা শাড়িতে যেন বিধবার বেশ ধারণ করেছেন মধুমিতা। গলায় তাঁর রয়েছে কণ্ঠী। হাতে সূতো দিয়ে বাঁধা রুদ্রাক্ষ। এতেই বিনোদিনী তকমা পেয়েছেন টলিউড সুন্দরী। আর তা দিয়েছেন নেটিজেনরা। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’কে সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন ঋতুপর্ণ ঘোষ। তাঁর ছবিতে বিনোদিনী হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেই স্মৃতিই যেন ফেরালেন মধুমিতা।

[আরও পড়ুন: ‘এরকম ছবি বিদেশে দেখাবেন না…’, ‘আদিপুরুষ’ নিয়ে বেজায় ক্ষুব্ধ ‘রামায়ণ’ পরিচালকের ছেলে]
‘ভুলিতে নাহি পারি…’— ক্যাপশন দিয়ে তিনটি ছবি আপলোড করেছেন মধুমিতা। অভিনেত্রীকে সাজিয়ে তুলেছেন সুমন গঙ্গোপাধ্যায়। কেশসজ্জার দায়িত্বে ছিলেন কুশল। স্টাইলিং সামলেছেন মাধব সরকার। আর ছবিগুলি তুলেছেন ফটোগ্রাফার অভি নস্কর। এই অভির ক্যামেরাতেই কিছুদিন আগে ‘ডার্ক ফ্যান্টাসি’কে প্রশ্রয় দিয়ে ছবি তুলেছিলেন মধুমিতা। সে ছবি দেখে আবার অনেকে অভিনেত্রীকে ‘বাংলার দিশা পাটানি’ আখ্যা দিয়েছিলেন।
View this post on Instagram
প্রসঙ্গত, চলতি বছরে ‘দিলখুশ’ ছবিতে দেখা গিয়েছে মধুমিতাকে। ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মের ‘জাতিস্মর’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। এরপর ‘চিনি ২’ সিনেমার শুটিং সেরেছেন অভিনেত্রী। আগামীতে ‘যত কাণ্ড কলকাতা’য় দেখা যেতে পারে তাঁকে।
[আরও পড়ুন: ‘গদর’ ছবির পোশাকেই ছেলের বিয়ের অনুষ্ঠানে হাজির সানি দেওল! নাচলেন ধর্মেন্দ্র ]
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট