প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুনীল থাপা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোকের ছায়া নেমে এসেছে নেপালি বিনোদুনিয়াতেও। কাজ করেছেন ৩০০টির বেশি নেপালি ছবিতে।
আরও পড়ুন:
শনিবার সকাল দশটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। জীবনের শেষ দিন পর্যন্ত ছবির শুটিং করেছেন। শুক্রবার রাত পর্যন্ত ‘রাম নাম সত্য হো’ ছবির শুটিং করেছেন। নেপালের বাসিন্দা হলেও মুম্বইয়ে নিত্য যাতায়াত ছিল অভিনেতার। অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’ ছবিতে কোচের ভূমিকায়। কোচ রঞ্জিৎ সিংহের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
আরও পড়ুন:

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘সুনীল থাপার প্রয়াণে গভীরভাবে শোকাহত। বিনোদুনিয়ায় তাঁর অবদান অনস্বীকার্য। নেপালি ছবিতেও তাঁর অবদান রয়েছে অনেক। তাঁর অভিনয়ের লিগ্যাসি আগামী প্রজন্মের শিল্পীদেরও সমৃদ্ধ করবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
নেপালের বাসিন্দা হলেও মুম্বইয়ে নিত্য যাতায়াত ছিল অভিনেতার। অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’ ছবিতে কোচের ভূমিকায়। ১৯৮১ সালে কমল হাসান ও রতি অগ্নিহোত্রীর ‘এক দুজে কে লিয়ে’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক ঘটে সুনীল থাপার। কাজ করেছেন ভোজপুরি ছবিতেও। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-এ।
সর্বশেষ খবর
-
‘আমাকে ফাঁসি দিন’, কাশ্মীরি পণ্ডিত নার্সের হত্যা মামলায় চাঞ্চল্যকর হলফনামা ইয়াসিন মালিকের
-
সিনেমার স্বত্ব চুরির অভিযোগ, হলিউডে অভিষেক হতেই আইনি জটে সায়নী
-
পোস্টে সাম্প্রদায়িক উসকানি মহুয়ার! তলব ডায়মন্ড হারবার পুলিশের, গ্রেপ্তার হবেন সাংসদ?
-
ফরাক্কা রেললাইনে বিরাট ধস, আজ রাতে উত্তরবঙ্গমুখী সব ট্রেন বাতিল! আর কী জানাল রেল?
-
ভারতে অনুপ্রবেশ! জম্মুতে গ্রেপ্তার পাক যুবক, উপত্যকায় বড় ষড়যন্ত্র?