সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর সময় দিয়েছিলেন সুখবর। প্রকাশ্য়ে এনেছিলেন প্রথম ঝলক। আর এবার মিমি নিজেই শেয়ার করলেন তাঁর প্রথম বলিউডি ছবির ট্রেলার।
মিমি যে বলিউডে পা রাখতে চলেছেন, সে খবর নতুন নয়। এবার সেই ছবির মুক্তির তারিখ শেয়ার করলেন তিনি । ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এই ছবিটিও পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাঁদের ‘পোস্ত’ ছবিটিরই হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: মদ্যপ অবস্থায় থানায় তাণ্ডব! কেরলে গ্রেপ্তার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ভিলেন]
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রক্তবীজ’। যে ছবিতে দাপুটে মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে তারকা সাংসদকে। এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কম কসরত করতে হয়নি মিমিকে। আবাসনের ভিতরেই রোজ নিয়ম করে বুলেট বাইক চালানো প্র্যাকটিস করতে হয়েছে। পয়লা দিনেই ভাল সাড়া ফেলেছে ‘রক্তবীজ’।
[আরও পড়ুন: জীতুর সঙ্গে স্কুটারে ঘোরার পুরনো ভিডিও শেয়ার, বিসর্জনের বিষণ্ণতায় মনখারাপ নবনীতার]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের