সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসর্জনের বিষণ্ণতায় য় মনকেমনের পালা আসে। পুরনো স্মৃতির ভিড়ে চোখ দু’টিও যেন ঝাপসা হয়ে আসে। অতীতের স্মৃতিতে কাতর অভিনেত্রী নবনীতা দাসও (Nabanita Das)। তাইতো জীতুর সঙ্গে স্কুটারে চেপে ঘোরার ভিডিও শেয়ার করেছেন তিনি।

চলতি বছরে আচমকাই অভিনেত্রী নবনীতা দাস জীতুর (Jeetu Kamal) সঙ্গে বিচ্ছেদের কথা জানান। পরে জীতুও এই খবরে সিলমোহর দেন। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। আচমকা এই খবরে হতাশ হয়ে যান জীতু-নবনীতার অনুরাগীরা। এর পর থেকেই দুজনের সোশ্যাল মিডিয়া পোস্ট চর্চার বিষয় হয়ে ওঠে। জীতু কি নবনীতাকে ইঙ্গিত করে কোনও পোস্ট দিলেন? কিংবা নবনীতার কি জীতুকে মনে পড়ছে? এমন প্রশ্ন একাধিকবার ওঠে।
[আরও পড়ুন: রাবণ দহন করতে গিয়ে ধনুকই চালাতে পারলেন না কঙ্গনা! ধেয়ে এল কটাক্ষ]
যদিও গত ১০ অক্টোবর ফেসবুকে জীতু নিজের একটি পোস্টের প্রসঙ্গে কথা বলতে গিয়ে লেখেন, “দয়া করে পার্সোনাল জায়গায় না গিয়ে, একটু চর্চা আদান-প্রদান করি। গত ৫ মাসের কোনো পোস্টই নবনীতা কেন্দ্রিক নয়। ওটা আপনাদের আর কিছু ডিজিটাল চ্যানলের ভ্রান্ত ধারণা।”

কিন্তু, মঙ্গলবার বিসর্জনের রাতে সরাসরি জীতুর সঙ্গে তোলা ভিডিও শেয়ার করে নবনীতা লিখলেন, ‘গত বছর…’। তাতেই আবার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, “প্রতি বছরটাই এমন হোক সেটা চাই।” অভিনেত্রীর অনুরাগীরাও এই স্মৃতি ফিরে আসার কামনা জানিয়েছেন।
View this post on Instagram
[আরও পড়ুন: মদ্যপ অবস্থায় থানায় তাণ্ডব! কেরলে গ্রেপ্তার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ভিলেন]
সর্বশেষ খবর
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা
-
মহারাষ্ট্রের এই আদিবাসী গ্রামে রাতের আকাশই মূল আকর্ষণ, আকাশগঙ্গা দেখতে ভিড় পর্যটকদের
-
হাওড়া-শিয়ালদহতেও মিলছে না ন্যূনতম পরিষেবা! ক্যাগ রিপোর্টে একাধিক স্টেশনের পানীয় জল নিয়ে উদ্বেগ
-
পাকিস্তান বলেই সম্ভব! পেনাল্টি কর্নারের সরঞ্জাম ড্রেসিংরুমে রেখেই মাঠে হকি দল, তারপর?
-
ভারতকে টপকে গেল বাংলাদেশ, কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টাইগাররা?