Subhashree Ganguly

Subhashree Ganguly: শুভশ্রীকে সাধ খাওয়ালেন মিঠুন, মহাগুরুর সারপ্রাইজ পেয়ে আপ্লুত অভিনেত্রী

কপালে মাথায় চন্দনের ফোঁটা দিয়ে শুভশ্রীকে আশীর্বাদও করলেন মহাগুরু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৩, ১৮:০৯

options
link
Subhashree Ganguly: শুভশ্রীকে সাধ খাওয়ালেন মিঠুন, মহাগুরুর সারপ্রাইজ পেয়ে আপ্লুত অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তান ভূমিষ্ট হওয়ার দিনক্ষণ প্রায় সামনে এসেছে শুভশ্রীর (Subhashree Ganguly)। তার আগে নানা জাগায় সাধ খেয়ে বেরাচ্ছেন যুবানের মা। দ্বিতীয়বার মা হওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত শুভশ্রী। পাত পেড়ে খাচ্ছেন, গুরুজনদের আশীর্বাদও নিচ্ছেন। এই যেমন, ডান্স বাংলা ডান্স অনুষ্ঠানে শুভশ্রীকে সাধ দিলেন মিঠুন চক্রবর্তী। প্রদীপ জ্বালিয়ে, কপালে মাথায় চন্দনের ফোঁটা দিয়ে শুভশ্রীকে আশীর্বাদও করলেন মহাগুরু। মিঠুনের থেকে এমন ভালোবাসা পেয়ে আপ্লুত শুভশ্রী।

Advertisement

২০২০ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তান যুবানের জন্ম হয়। তারপর থেকেই বাবা-মায়ের নয়নের মণি একরত্তি। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। সেই সময় ছেলের থেকে দূরে থাকতে হয়েছিল। মারণ ভাইরাসকে হার মানিয়েই ছেলে ও স্বামীর কাছে ফিরে আসেন। সারা বাড়ি মাতিয়ে রাখে ছোট্ট যুবান। পাশাপাশি নেটিজেনদেরও বড্ড আদুরে সে। রাজ-শুভশ্রীও ছেলের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

Advertisement

[আরও পড়ুন: লুটিয়ে পড়েছে রানির শাড়ির আঁচল, এই কাজটি করলেন শাহরুখ, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

ফের মা হওয়ার খবর জানিয়ে যুবানের উচ্ছ্বাসে ফেটে পড়ার একটি ছবি পোস্ট করেছিলেন রাজ ও শুভশ্রী (Subhashree Ganguly)। ক্যাপশনে লিখেছিলেন, “বড় দাদা হিসেবে যুবানের প্রমোশন হয়ে গেল”। এই পোস্টেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা। শুভেচ্ছার বন্যা বয়ে যেতে থাকে।

[আরও পড়ুন: পুজোর প্রাপ্তি! ‘মিতিন মাসি’ কোয়েলের সঙ্গে দেখা রোনাল্ডিনহোর, উচ্ছ্বসিত অনুরাগীরা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.