গত ১২ মে, ইহলোকের মায়া কাটিয়ে গভীর রাতে চিরঘুমের দেশে পাড়ি দেন স্বপনসাধন বোস ওরফে সকলের প্রিয় ‘টুটু বোস’। বটবৃক্ষকে হারিয়ে ‘প্রতিদিন’ সবে একটু একটু করে ছন্দে ফিরছে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইচ্ছে অনুসারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁর স্মরণসভার আয়োজন করা হয়। সেখানেই ময়দানের মহীরুহর স্মৃতিচারণা করেন বিশিষ্টরা। বন্ধু টুটুকে নিয়ে স্মৃতিমেদুর মুনমুন সেনও।
আরও পড়ুন:

সোমবার নেতাজি ইন্ডোরে আয়োজিত স্মরণসভায় কন্যা রাইমা সেনকে নিয়ে উপস্থিত ছিলেন মুনমুন সেন। বোস বাড়ির সঙ্গে বরাবরই সেন পরিবারের সুসম্পর্ক। প্রতিবেশী হলেও কালে কালে তা আত্মীয়সম সম্পর্কে পরিণত হয়েছে বললেও অত্যুক্তি হয় না। টুটু বোসের প্রয়াণের খবর পেয়েও গত ১৩ তারিখ আবেগপ্রবণ হয়ে বোসবাড়িতে ছুটে এসেছিলেন প্রবীণ অভিনেত্রী। এবার স্মরণসভায় প্রয়াত বন্ধুকে নিয়ে স্মৃতি উজার করে দিলেন। মুনমুন সেন বলেন, “আমি টুটুর গার্লফ্রেন্ড ছিলাম, থাকব…।” কীভাবে আলাপ স্বপনসাধন বোসের সঙ্গে? স্মৃতিচারণায় প্রবীণ অভিনেত্রী বললেন, “আমি তো ওঁর পাশের বাড়ির মানুষ। আগে সেভাবে চেনা পরিচিতি ছিল না। তবে ওদের বাড়িতে যেহেতু পুজো হয়, তো হঠাৎ একদিন ঢাক বাজার আওয়াজ পেয়ে আমি চলে গিয়েছিলাম পুজো দেখতে। সিঁদুরও খেলেছিলাম। তখন থেকেই টুটুর সঙ্গে আলাপ আমার। তারপর তো ওঁর গোটা পরিবারের সঙ্গেই আমার খুব ভালো বন্ডিং হয়ে গেল। আজকে মানুষটা নেই। আর হয়তো সেই সময়গুলো ফিরবে না। কিন্তু আমাদের অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে, সেগুলো আমি চিরকাল মনে রাখব।”
“আমাদের লাভ অ্যাফেয়ার কীরকম ছিল? সেটা নিশ্চয়ই বিশদে…”

মুনমুন সেনের মুখে একথা শুনে যখন দর্শকাসনে হাসি, ফিসফাস! তখন রসিকতাচ্ছলে অভিনেত্রীর সংযোজন, “আমাদের লাভ অ্যাফেয়ার কীরকম ছিল? সেটা নিশ্চয়ই বিশদে কেউ জানতে চাইবে না।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইচ্ছা অনুযায়ী, সোমবার প্রাক্তন মোহনবাগান সভাপতির স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই স্মরণসভায় রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে মোহনবাগানপ্রেমী, ময়দানপ্রেমীরা ভিড় জমিয়েছেন। উপস্থিত হয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, মন্ত্রী তাপস রায়, স্বপন দাশগুপ্ত, অশোক দিন্দা, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তৃণমূল নেতা সমীর চক্রবর্তী, প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বসু, শিশির ঘোষরা। মুনমুন সেন-রাইমা সেন থেকে লোপামুদ্রা মিত্রদের মতো সেলেবরাও এদিন টুটুবাবুর স্মরণসভায় উপস্থিত হন। সেখানেই বন্ধু টুটু বোসকে নিয়ে স্মৃতি উজাড় করে দিলেন মুনমুন সেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইন্দ্রনীলের টাকা গিয়েছে মমতার অ্যাকাউন্টেও! চাঞ্চল্যকর দাবি ইডির
-
মন্দারমণি বিচে ২ কিলোমিটার ‘রেড জোন’, পুজোয় মরশুমে দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ নির্দেশিকা
-
মর্মান্তিক! মহারাষ্ট্রে বিরাট ঢেউয়ের গ্রাসে মৃত্যু ৮ কিশোরের, বেড়াতে গিয়ে সমুদ্রস্নানে বিপত্তি
-
সরল পেলে-মমতার ছবি, যুবভারতীতে মোদি-শুভেন্দু, ব্রাজিল ম্যাচের জন্য সেজেছে স্টেডিয়াম
-
অভিষেকে আপত্তি অধীরের! মমতাকে বললেন, ‘লোটাকম্বল নিয়ে আসুন, তবে ব্যাগেজ বাদ দিয়ে’