ব্রাজিল এবং উরুগুয়ে ম্যাচ উপলক্ষে একেবারে ঢেলে সাজানো হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গন। শনিবার খেলতে নামবে পাঁচবারের বিশ্বজয়ী দল। তার আগে স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সমতুল্য করে তোলা হয়েছে। নতুন করে রং করা হয়েছে নানা অংশ। স্টেডিয়ামে লাগানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিও।
ব্রাজিল আর উরুগুয়েকে স্বাগত জানাতে নতুন রূপে সেজে উঠছে যুবভারতী। ইতিমধ্যেই রংয়ের পোঁচ পড়েছে স্টেডিয়ামের দেওয়ালে। প্রথমবার স্টেডিয়ামের প্রত্যেক আসনে থাকছে নির্দিষ্ট নম্বর। অর্থাৎ, আগের মতো শুধু কোনও একটা জোনের নয়, এই দুই ম্যাচে দর্শকরা কাটতে পারবেন নির্দিষ্ট আসনের টিকিট। দর্শকদের দুর্দান্ত অভিজ্ঞতা উপহার দিতে নতুন করে সাজানো হয়েছে র্যাম্প, শৌচাগার। গ্যালারির লবিতে থাকছে ফুড স্টলও।
আরও পড়ুন:
এ তো গেল মাঠের বাইরের পর্ব। মাঠের ভিতরেও বদল হয়েছে। ব্রাজিলের বিশেষজ্ঞদের দেখানো পথে মাঠের ঘাসের মান উন্নত করেছেন যুবভারতীর কর্মীরা। সঙ্গে বদল হয়েছে স্টেডিয়ামের ভিতরে থাকা একজোড়া ট্রেনিং গ্রাউন্ডেও। যেখানে ভারতীয় তারকাদের পাশাপাশি অনুশীলন সারবেন ভিনিসিয়াস-নুনেজরা। যা খবর, মূল মাঠ এবং ট্রেনিং গ্রাউন্ডের মানে সন্তুষ্ট ব্রাজিলের বিশেষজ্ঞরা। প্রতিক্ষেত্রেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
ম্যাচের দু’দিন আগে দেখা গেল, প্লেয়ারদের টানেলের দু’দিকে বসানো হয়েছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি। এতদিন সেখানে ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ব্রাজিলীয় কিংবদন্তি পেলের ছবিও লাগানো ছিল। তবে এখন সেসব সরিয়ে ফেলা হয়েছে। মেসিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তাও আঁটসাট করা হচ্ছে। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত জানিয়েছেন, চারটি দিকে নজর রাখা হচ্ছে। ভিড় সামলানো, দর্শকদের সুবিধা-অসুবিধার দিকে নজর রাখা, স্টেডিয়ামের নিরাপত্তা বজায় রাখা এবং যানবাহন নিয়ন্ত্রণ- সমস্ত দিকেই নজর রাখা হবে।
কেন্দ্রীয় বাহিনীও রাখা হবে স্ট্যান্ডবাইতে। লিওনেল মেসিকে ঘিরে যে বিশৃঙ্খলা হয়েছিল, তার পুনরাবৃত্তি রুখতে ইতিমধ্যেই কড়াকড়ি শুরু হয়েছে। মাদকজাতীয় দ্রব্যের পাশাপাশি লেজার লাইট, ব্যানার, হোর্ডিং, পোস্টার, ছাতা এবং জলের বোতলও মাঠে নিয়ে যাওয়া যাবে না। দর্শকদের মাঠে ঢোকার সময় এই বিষয়গুলিতে বিশেষ নজর রাখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লক অফিসেই এবার সিএএ আবেদনের শুনানি! বনগাঁর জন কল্যাণ শিবিরে জানালেন খাদ্যমন্ত্রী
-
১১২ ফুটের প্রতিমার পর এবার একই মণ্ডপে ১১২ দুর্গা! গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে এই পুজো
-
একুশে মমতার পা ভাঙেইনি! ‘পিজির রিপোর্ট আমার কাছে আছে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
-
পথের আলোতেই পড়াশোনা একালের ‘বিদ্যাসাগরে’র! মায়ের প্রার্থনা, মাধ্যমিকে ছেলের অভাবনীয় ফল
-
মাঝরাতে ঠাকুরদালানে পড়ে রশ্মি! প্রতিপদেই শুরু আরাধনা, হুগলির ৫ শতকের পুজোর রীতি চমকে দেয়