Mouni Roy

দুবাইবাসী প্রেমিক সুরজের সঙ্গে বিয়ে করছেন মৌনি রায়, জানেন কবে?

বিদেশের মাটিতে বিয়ে করবেন কোচবিহারের মেয়ে মৌনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২১, ১৮:১৪

options
link
দুবাইবাসী প্রেমিক সুরজের সঙ্গে বিয়ে করছেন মৌনি রায়, জানেন কবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের শুরু থেকেই শোনা গিয়েছিল বিয়ে করছেন মৌনি রায় (Mouni Roy)। শোনা গিয়েছিল, করোনা আবহ থাকায় নাকি দিনক্ষণ ঠিক হয়েও পিছিয়ে যায় সেই বিয়ে। তারপর থেকেই বলিউডে জোর গুঞ্জন। রোজই সামনে আসে মৌনি রায়ের প্রেমের গল্প, মৌনি রায়ের বিয়ে নিয়ে নানা গুঞ্জন। তবে সব রটনায় এবার ইতি টানলেন মৌনির তুতো ভাই বিদ্যুৎ রায় সরকার। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসেই বিয়ে করতে চলেছেন মৌনি। পাত্র বহুদিনের প্রেমিক দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার।

Advertisement

জানা গিয়েছে, ইটালি বা দুবাইয়ে বিয়ের অনুষ্ঠান হবে। তবে মৌনির ইচ্ছে কোচবিহারেও একটি বিয়ের অনুষ্ঠান করার। কোচবিহারেই মৌনি ছোটবেলা কাটিয়েছেন, তাই কোচবিহারেও একটি বিয়ের অনুষ্ঠান করতে চান মৌনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: Sushant Singh Rajput: মাদককাণ্ডে এনসিবির হাতে গ্রেপ্তার সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু]

বেঙ্গালুরুর জৈন পরিবারের ছেলে সুরজ। ব্য়বসা করেন দুবাইয়ে। অন্যদিকে মৌনির বাবা কোচবিহার পুরসভার উচ্চপদস্থ কর্মচারী। মা অবসারপ্রাপ্ত শিক্ষিকা। শোনা যায়, চলতি বছরের শুরুতে মৌনির প্রিয় বন্ধু নেহা ধুপিয়ার বাড়িতেই নাকি পাকা কথা সেরে ফেলেছিলেন মৌনি ও সুরজ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mon (@imouniroy)

অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে মৌনিকে। কয়েকদিন আগে জি ফাইভের ‘লন্ডন কনফিডেনশিয়াল’ ছবিতে দেখা গিয়েছিল মৌনি রায়কে। তবে এখন আর সিনেমা নয় বরং নিজের বিয়ের প্রস্তুতি নিয়েই ব্যস্ত রয়েছেন মৌনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mon (@imouniroy)

[আরও পড়ুন: মালদ্বীপে রাজের সঙ্গে অন্তরঙ্গ শুভশ্রী, অভিনেত্রীর উষ্ণ ছবিতে মজল অনুরাগীরা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.