Mrunal Thakur

রাত পোহালেই ধনুষের সঙ্গে সাতপাক! ‘আজ গায়ে হলুদ, কাল…’, বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন ম্রুণাল

ভালোবাসার দিনেই রজনীকান্তের প্রাক্তন জামাই ধনুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে! মাস দুয়েকের জল্পনার পর অবশেষে মুখ খুললেন ম্রুণাল ঠাকুর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৭:১২

options
link
রাত পোহালেই ধনুষের সঙ্গে সাতপাক! ‘আজ গায়ে হলুদ, কাল…’, বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন ম্রুণাল
মুখ খুললেন ম্রুণাল ঠাকুর। ছবি- ইনস্টাগ্রাম

ধনুষ-ম্রুণালের অসমবয়সি প্রেমের গুঞ্জনে তোলপাড় সিনেদুনিয়া। মাস দুয়েক ধরেই কানাঘুষো, এই প্রেমদিবসেই নাকি নয় বছরের বড় দক্ষিণী সুপারস্টারের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা। সত্যিই কি তাই? দাবানলের মতো বিয়ের গুঞ্জন ছড়ানোয় অবশেষে মুখ খুললেন ম্রুণাল। অনুরাগীদের উদ্দেশে অভিনেত্রীর মন্তব্য, “আজ গায়ে হলুদ, কাল সঙ্গীত…।”

Advertisement

বিগত দেড় বছর ধরেই রজনীকান্তের প্রাক্তন জামাইয়ের সঙ্গে ম্রুণালের সম্পর্কের গুঞ্জন। তাঁরা নাকি একে-অপরকে আজকাল চোখে হারাচ্ছেন, এমন খবরও চাউর হয়েছিল। যে জল্পনাযজ্ঞে আবার ঘৃতাহূতি করেন ম্রুণালের ‘সন অফ সর্দার ২’ নায়ক অজয় দেবগন। সম্প্রতি সিনেমার প্রচারের মাঝে সিদ্ধান্তও অবশ্য এপ্রসঙ্গে ম্রুণালের সঙ্গে রসিকতা করেন। খবর, সেই প্রেম জল্পনাকে সত্যি করেই শনিবার, ১৪ ফ্রেব্রিয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন ধনুষ-ম্রুণাল। শোনা যাচ্ছে, একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই উভয় পক্ষের পরিবার ও বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে মালাবদল করবেন তারকাজুটি। যদিও তাঁরা শুধুমাত্রই একে-অপরের ‘বন্ধু’ বলে এযাবৎকাল বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন, তবে সিনেদুনিয়ার এসব খবর কি আর চাপা থাকে? সেই প্রেক্ষিতেই মাসখানেক ধরে শোনা যাচ্ছে, ভ্যালেন্টাইনস ডে’তেই নাকি তারকাজুটির চারহাত এক হতে চলেছে। এবার এক সাক্ষাৎকারে বোমা ফাটালেন ম্রুণাল ঠাকুর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Actress Mrunal Thakur reacts to Wedding Rumours with Dhanush

Advertisement

অভিনেত্রীর মন্তব্য, “বিয়ে করতে হবে বলেই যে কোনও বন্ধনে আবদ্ধ হতে হবে, আমি সেভাবে ভাবি না। জীবনে সঠিক সময়ে সঠিক সঙ্গী পেলে দেখা যাবে। মানে এমন কেউ, যাকে ভরসা করা যায়। যার সঙ্গে কমফরটেবল থাকা যায়। যার নীরবতাতেও বিরক্ত বোধ হবে না। ঠিক এমন মানুষ পেলেই বিয়ে করা উচিত।” তাহলে, ধনুষের সঙ্গে বিয়ের জল্পনা কি মিথ্যে? শনিবার বিয়ে হচ্ছে না? খানিক রসিকতাচ্ছলেই ম্রুণাল বললেন, “আজ গায়ে হলুদ, কাল সঙ্গীত। আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না…!” এরপরই নায়িকার সংযোজন, “আমার বিয়ে ঠিক হয়ে গেল। আর আমিই জানলাম না। বাহ! নিজের বিয়ের গল্প শুনছি আর হাসছি। আজ পর্যন্ত কোনও অনুভূতি লুকিয়ে রাখতে পারিনি। তাই বিয়ের পিঁড়িতে বসলে সে খবরও লুকিয়ে রাখব না। সবাইকে জানাব।” ম্রুণাল ঠাকুর বর্তমানে সিদ্ধান্ত চতুর্বেদীর ‘দো দিওয়ানে শহের মে’ সিনেমার প্রচারে ব্যস্ত। তার মাঝেই বিয়ের জল্পনার ধোঁয়াশা সরিয়ে আসল কথা ফাঁস করলেন অভিনেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.