আর জি কর কাণ্ডের (RG Kar Case) নতুন মামলায় বেঙ্গালুরু থেকে ধৃত পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে’র উপর চলল ডিম থেরাপি। শুক্রবার ভোররাতে তাঁকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনা হয়। এদিন খড়দহ থানা থেকে বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমনাথকে হেলমেট পরিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু তা সত্ত্বেও ডিম হামলা থেকে তাঁকে বাঁচানো যায়নি। সোমনাথকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি কর্মীরা। এদিন ডিম হামলায় আক্রান্ত হয় পুলিশও।
গত ৯ আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর জি কর কাণ্ডে নির্যাতিতার দেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তাঁর অভিযোগ, চিকিৎসক-পড়ুয়ার দেহ দ্রুত দাহ করে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিশানায় ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় ও পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে। এরপরই তাঁদের বিরুদ্ধে খড়দহ থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে আগেই নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এই মামলায় দুই অভিযুক্তই বর্তমানে জামিন পেয়েছেন। যদিও অন্য একটি মামলায় নির্মল এখনও জেলবন্দি রয়েছেন। এতদিন পলাতক ছিলেন সোমনাথ। বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। এরপর শুক্রবার ভোররাতে তাঁকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনা হয়। এদিন খড়দহ থানা থেকে বারাকপুর আদালতে পেশ করার সময় সোমনাথের উপরে চলে ডিম থেরাপি।
আরও পড়ুন:
উল্লেখ্য, নতুন করে অভিযোগ দায়ের হওয়ার পর বারবার নিজের ঠিকানা বদল করছিলেন সোমনাথ। ধরা পড়ার ভয়ে ফোন নম্বরও বদল করছিলেন। অবশেষে বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনার দিন শ্মশানের রিকুইজিশনে সোমনাথের নাম ছিল। আর জি কর কাণ্ডে তাঁর কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘মানুষ বড় কাঁদছে…’, টিফিনের টাকা দিয়ে নেপালের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে স্কুলের পড়ুয়ারা
-
নিত্যদিন ঝগড়া! স্ত্রীকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ স্বামী, চাঞ্চল্য আউশগ্রামে
-
ক্যানসারে আক্রান্ত স্ত্রী, অনুমোদনের পরেও মেলেনি আয়ুষ্মান কার্ড! পুরুলিয়ায় ‘জনতার দরবারে’ অসহায় স্বামী
-
ব্রাজিল ম্যাচ করতে ঢের খরচ, ফেডারেশনের হাতে মাত্র ১১ কোটি! কীভাবে হবে মেগা ম্যাচ?
-
ঋত্বিক-পরমব্রতর তর্ক-বিতর্কে বিস্ফোরক ক্লাইম্যাক্সের বীজ! কেমন হল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’?