সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংগীত পরিচালক এ আর রহমানের (AR Rahman) পরিবারে খুশির হাওয়া। কারণ, বাগদান সারলেন তাঁর বড় মেয়ে খাতিজা। বছর শেষের ঠিক আগেই গত ২৯ ডিসেম্বর বাগদান সারেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুসংবাদটি জানিয়েছেন খোদ খাতিজাই।
মাত্র ১৪ বছর বয়সে বাবা এ আর রহমানের দেওয়া সুরে গান করেন খাতিজা। এরপর গত বছর কৃতী শ্যাননের ছবি ‘মিমি’তে গান গেয়েছিলেন তিনি। ‘রক আ বাই বেবি’ গানটি গেয়েছিলেন খাতিজা।
[আরও পড়ুন: দুই বাঘের প্রেম প্রস্তাবে ‘না’, ভালবাসার অত্যাচারে জঙ্গল ত্যাগ কুমিরমারির বাঘিনীর!]
কেরিয়ারের পর এবার ব্যক্তিগত জীবনে থিতু হলেন খাতিজা। রিয়াসদিন শেখ মহম্মদের সঙ্গে বাগদান সারেন। সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে বেশ প্রতিষ্ঠিত তিনি। দু’জনের প্রেমের সম্পর্ক ছিল কিনা, তা জানা যায়নি। তবে বাগদানের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খাতিজা।
জীবনসঙ্গীর ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি রিয়াসদিনের সঙ্গে বাগদান সেরে ফেললাম। সর্বশক্তিমানের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। ২৯ ডিসেম্বর আমার জন্মদিনেই পরিবারের সকলের উপস্থিতিতে বাগদান সারলাম।” খাতিজার বাগদানে স্বাভাবিকভাবেই রহমান পরিবারে খুশির আবহ।
View this post on Instagram
[আরও পড়ুন: COVID-19: সোমবার থেকে রাজ্যে বন্ধ সমস্ত স্কুল-কলেজ, লোকাল ট্রেন নিয়ে বড় ঘোষণা নবান্নের]
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা