Dev Nispal Singh

পুজোর বক্স অফিস মহারণে জিততে দেব-শুভশ্রীর নতুন ‘টনিক’! সঙ্গী প্রযোজক নিসপাল সিং

বিগত কয়েক বছর ধরেই পুজো রিলিজের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন সুপারস্টার প্রযোজক-অভিনেতা। দেবের পুজোর ছবির 'গুঁতোয়' যে এযাবৎকাল একাধিক সিনেমাকে নাস্তানাবুদ হতে হয়েছে, তা বলাই বাহুল্য। এবার দেব যে ছাব্বিশের পুজো রিলিজ আরও বড় পরিসরে প্ল্যান করেছেন, তেমনটা আন্দাজ করাই যায়।  

Advertisement
বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ২০:৫৬

options
link
পুজোর বক্স অফিস মহারণে জিততে দেব-শুভশ্রীর নতুন ‘টনিক’! সঙ্গী প্রযোজক নিসপাল সিং
দেব-শুভশ্রীর পুজোর সিনেমার সঙ্গী প্রযোজক নিসপাল সিং।

২০২৫ সালে দেব-শুভশ্রী পুনর্মিলন সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসে সুনামি এনেছিল। সেসময়েই অনুরাগীরা দাবি জানিয়েছিলেন নতুন সিনেমার। তারপর নদী দিয়ে জল বয়ে গিয়েছে বহুদূর! বিতর্ক, মান-অভিমান পেরিয়ে নস্ট্যালজিয়া উসকে আবারও ছাব্বিশ সালের পুজোর পর্দা সাক্ষী থাকতে চলেছে দেব-শুভশ্রী ম্যাজিকের। বিগত কয়েক বছর ধরেই পুজো রিলিজের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন সুপারস্টার প্রযোজক-অভিনেতা। দেবের পুজোর ছবির ‘গুঁতোয়’ যে এযাবৎকাল একাধিক সিনেমাকে নাস্তানাবুদ হতে হয়েছে, তা বলাই বাহুল্য। এবার খবর, পুজোর বক্স অফিস মহারণে জিততে নতুন ‘টনিক’ ‘দেশু’ জুটির।

Advertisement

দেব নিজে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের আগে সংশ্লিষ্ট সংস্থার ব্যানারেই একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সেই তালিকায় ‘পাগলু’, ‘মন মানে না’, ‘বলো না তুমি আমার’, ‘হিরোগিরি’র মতো একগুচ্ছ ছবি রয়েছে। এবার দেব-শুভশ্রীর পুজোর সিনেমার সঙ্গী হচ্ছেন প্রযোজক নিসপাল সিং।

দীর্ঘ টানাপোড়েন, ‘নিষিদ্ধ সংস্কৃতি’র বিরুদ্ধে বুক ঠুকে লড়াই করে সম্প্রতি ‘দেশু ৭’-এর শুটিং করেছেন দেব। বয়কট ফাঁড়া কাটিয়ে ফ্লোরে প্রত্যাবর্তন ঘটেছে অনির্বাণ ভট্টাচার্যেরও। এবার খবর, দেবের সঙ্গে যৌথভাবে এই সিনেমার প্রযোজনা করছেন নিসপাল সিং রানে। সুরিন্দর ফিল্মস-এর সঙ্গে বরাবরই দেবের সুসম্পর্ক। দেব নিজে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের আগে সংশ্লিষ্ট সংস্থার ব্যানারেই একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সেই তালিকায় ‘পাগলু’, ‘মন মানে না’, ‘বলো না তুমি আমার’, ‘হিরোগিরি’র মতো একগুচ্ছ ছবি রয়েছে। এবার দেব-শুভশ্রীর পুজোর সিনেমার সঙ্গী হচ্ছেন প্রযোজক নিসপাল সিং। অতঃপর দেব যে ছাব্বিশের পুজো রিলিজ আরও বড় পরিসরে প্ল্যান করেছেন, তেমনটা আন্দাজ করাই যায়।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
শুটের ফাঁকে দেব-নিসপাল। ফাইল ছবি

এদিকে ‘দেশু ৭’ সিনেমার টাইটেল কিংবা গল্প জানার জন্য গোড়া থেকেই সিনেভক্তদের চাতক পাখির দশা। যদিও সিনেমার নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে গত জানুয়ারি মাসে শুভশ্রী ইঙ্গিত দিয়েছিলেন, “একটু ঝাল, নুন-মিষ্টি, সবমিলিয়ে মুখরোচক হতে চলেছে আমাদের সাত নম্বর ছবি।” আরেক ধাপ এগিয়ে দেব জানান, “রোম্যান্টিক, অ্যাকশন, থ্রিলার, রিভেঞ্জ সব থাকছে। তবে সিনেমার টাইটেল ঠিক হয়নি।” আসলে ‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোম্যান্স দেখতে চাওয়া দর্শকরা আশাভঙ্গ হয়েছিলেন, সেকথা মাথায় রেখেই সাত নম্বর ছবির গল্প-চিত্রনাট্য লেখা হয়েছে, বলে খবর। আর সেটাই যে এই ছবির এক অন্যতম ইউএসপি হতে চলেছে, আগাম ইঙ্গিত দিয়েছিল দেশু জুটি। এবার শুধু পুজোর বক্স অফিসে ঝাঁপিয়ে পড়ার পালা।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.