সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পদ্মাবতী’ নিয়ে পরিচালককে আক্রমণ করতে গিয়ে বেনজির কটূক্তি। রিল থেকে একবারে রিয়েল লাইফে নেমে এল আক্রমণ। সঞ্জয় লীলা বনশালির বাড়ির মেয়েদের উদ্দেশ্যে কটূক্তি করে বসলেন বিজেপি সাংসদ চিন্তামনি মালব্য।
[ দিনভর নজরে রেখে রাতে ডাক, যৌন হেনস্তা প্রসঙ্গে সরব স্বরা ]
পদ্মাবতী নিয়ে বেশ কয়েকদিন ধরেই ঝামেলা ঝলছে। ছবিতে আলাউদ্দিন খলজি ও রানি পদ্মাবতীর প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে বলে অভিযোগ। পরিচালক যদিও জানিয়েছেন, এরকম কোনও প্রসঙ্গ ছবিতে আসেনি। কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। কর্ণি সেনা থেকে রাজপুতানা সংগঠনের বিক্ষোভ অব্যাহত। এরই মধ্যে মুখ খুলেছেন গিরিরাজ সিং। গুজরাট নির্বাচনের আগে ছবি মুক্তিতে স্থগিতাদেশও চেয়েছিল বিজেপি। সায় ছিল কংগ্রেসেরও। যদিও কমিশন তা নাকচ করেছে। এই পরিস্থিতিতে এক বিজেপি নেতা হুমকি দিয়েছিলেন যে, প্রেক্ষাগৃহে পদ্মাবতী চললে তা জ্বালিয়ে দেওয়া হবে। এবার আক্রমণ একেবারে ব্যক্তি স্তরে।
[ বিকিনিতে বিশ্রাম সোনমের, ভিডিও ফাঁস করলেন বন্ধু স্বরা ]
উজ্জৈয়নের বিজেপি সাংসদ চিন্তামনি ছবি বয়কটের ডাক তো দিয়েইছেন। পাশাপাশি বনশালিকে লক্ষ্য করে তাঁর উক্তি, যে সব পরিচালকদের বাড়ির মেয়েরা রোজ স্বামী বদলায়, তারা আর জওহরের মর্ম কী বুঝবে? তাঁর দাবি, বনশালির এই মানসিক বিকৃতিকে কখনওই বাক স্বাধীনতার নামে মেনে নেওয়া হবে না। বিস্ফোরক সাংসদের মন্তব্য, টাকার লোভেই এই ছবি তৈরি করা হয়েছে। তাই কেউ যেন সে ছবি না দেখেন।
অন্যদিকে বিজেপি সাংসদের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস। দলীয় মুখপাত্রের দাবি, পদ্মাবতীকে সম্মান জানাতে গিয়ে বিজেপি নেতা অন্য মহিলাদেরই অপমান করেছেন। রানী পদ্মাবতী নিঃসন্দেহে আইকনিক চরিত্র। কিন্তু তাবলে অন্য কোনও মহিলার প্রতি অপমানজমক মন্তব্য করা যায় না। তাঁর বহিষ্কারেরও দাবি তুলেছে কংগ্রেস।এদিকে আজই জয়পুরের রাজ পরিবারের পক্ষ থেকেও পদ্মাবতীর মুক্তিতে আপত্তি তোলা হয়েছে। সব মিলিয়ে বেশ বেকায়দাতেই সঞ্জয়ের ছবি। তবে তার মধ্যেই প্রকাশ পেয়েছে ছবির নতুন পোস্টার। যোদ্ধার বেশে দেখা যাচ্ছে দীপিকাকে। দৃপ্ত দীপিকার সে ছবি দর্শকের মনে আশা জাগাচ্ছে, কিন্তু ছবিমুক্তি যেন প্রতিদিন নতুন নতুন জটিলতায় আক্রান্ত হচ্ছে।
This is probably Deepika’s best poster ever. Powerful, beautiful, and affecting #Padmavati pic.twitter.com/5v36Y7S7KS
— Ivory (@ivorymagic25) November 8, 2017
সর্বশেষ খবর
-
ট্রাম্পের সঙ্গে ৯০ মিনিট ফোনালাপ পুতিনের, মস্কো আসার আমন্ত্রণ, অবশেষে থামছে ইউক্রেন যুদ্ধ?
-
পা ভেঙেছিল তরুণের, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু! পরিবারকে ২২ লক্ষ টাকার বিল ধরাল হাসপাতাল
-
অবশেষে ভোট ময়দানে প্রশান্ত কিশোর, বিজেপি সভাপতি নীতিন নবীনের গড়ে প্রার্থী হয়েই হুঙ্কার পিকের
-
ঝাড়গ্রামের জঙ্গলে নয়, এবার দাঁতাল রামলাল ছুটবে কলকাতার পথে! ব্যাপারটা কী?
-
জমি অধিগ্রহণ নিয়ে বিবাদ! দুই পাড়ার সংঘর্ষে জামুরিয়ায় ইটবৃষ্টি, জখম বেশ কয়েকজন