সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকাল বাড়িতে একেবারেই মন টিকছে না অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায়ের (Parambrata Chatterjee)। সুযোগ পেলেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। এই তো সেদিন হিমাচল প্রদেশ থেকে ঘুরে এলেন পরমব্রত। শহরে ফিরতে না ফিরতেই ফের উড়ান। এবার তো সোজা লন্ডনে গিয়েই শান্ত হলেন অভিনেতা। তবে এই ঘোরা কিন্তু একেবারেই ব্যক্তিগত কারণে নয়। বরং নতুন ছবি ‘ঘরে ফেরার গান’-এর শুটিংয়েই লন্ডনে পাড়ি দিয়েছেন পরমব্রত। তবে এবার একা নয়, লন্ডনে ছবির শুটিংয়ে পরমের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী ইশা সাহাকে (Ishaa Saha)। ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্য়ায়। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন পরমব্রত ও ইশা।
[আরও পড়ুন: জীবনের সবচেয়ে ‘প্রিয় বন্ধু’ বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়]
View this post on InstagramAdvertisement
View this post on Instagram
লকডাউন খুলতেই একের পর ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন পরমব্রত। একদিকে নিজের পরিচালনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। অন্য়দিকে, ওয়েব সিরিজের শুটিং। ইশা সাহার হাতেও বেশ কয়েকটি কাজ। এরই মধ্য়ে দেবের সঙ্গে জুটি বেঁধে গোলন্দাজ ছবিতে অভিনয় করেছেন ইশা। বক্স অফিসে দারুণ হিট ছবি। সঙ্গে ইশা অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্দু’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে। হাতে রয়েছে বেশ কিছু ছবির কাজ। ‘প্রজাপতি বিস্কুট’ ছবি থেকে টলিউডে পা রেখে ইশা সাহা ইন্ডাস্ট্রিতে আলাদা জায়গা করে নিয়েছেন।

ইশা সাহা ও পরমব্রত চট্টোপাধ্য়ায়কে জুটি বানিয়ে ‘ঘরে ফেরার গান’ ছবিটি তৈরি করছেন পরিচালক অরিত্র সেন। চটজলদি শুটিং সেরে ডিসেম্বরেই দেশে ফিরবেন পরমব্রত ও ইশা।

[আরও পড়ুন: সৌমিত্রর অনুবাদ করা নাটকে অনন্য অভিনয় মেয়ে পৌলমীর, যোগ্য সঙ্গত দেবশংকরের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে