মায়ানগরীর সিনেপাড়ার একের পর এক সেলিব্রিটির শরীরে ডেঙ্গুর থাবা। হাসপাতালে ভর্তি ছিলেন ‘বালিকাবধূ’ খ্যাত অভিনেত্রী অভীকা গোর থেকে স্বরা ভাস্কর-সহ ‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত শ্বেতা তিওয়ারি। ডেঙ্গু আক্রান্তের তালিকার নয়া সংযোজন বর্ষীয়ান অভিনেত্রী পুনম ধিলোঁ (Poonam Dhillon)। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ডেঙ্গু আক্রান্ত হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেত্রী।
আরও পড়ুন:
সংগঠনের সাধারণ সম্পাদক উপাসনা সিং সম্প্রতি পুনম ও পদ্মিনী কোলহাপুরের বিরুদ্ধে একনায়কতন্ত্র মনোভাবের অভিযোগ করেছেন।
সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA)-এর অভ্যন্তরীণ বিরোধের মাঝেই অসুস্থ পুনম। বিশেষ সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনেত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পুনমের দ্রুত আরোগ্য কামনা করছেন প্রিয়জনেরা। চলতি মাসের গোড়াতেই একটানা পাঁচ দিন ১০৩–১০৪ ডিগ্রি জ্বরে নিয়ে শুটিং করেছিলেন ‘বালিকাবধূ’ খ্যাত অভীকা গোর। জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। অতঃপর জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত।
সেই সময়ই আরও এক অভিনেত্রী স্বরা ভাস্করও হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করে ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর দেন। দিন কয়েক পর আবার ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ‘প্রেরণা’ ওরফে শ্বেতা তিওয়ারি। একের পর এক ডেঙ্গু আক্রান্তের খবরে বাড়ছে উদ্বিগ্ন, তা বলাই বাহুল্য।
‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর বিতর্কে কেন নাম জড়িয়েছে পুনমের? সংগঠনের সাধারণ সম্পাদক উপাসনা সিং সম্প্রতি পুনম ও পদ্মিনী কোলহাপুরের বিরুদ্ধে একনায়কতন্ত্র মনোভাবের অভিযোগ করেছেন। তাঁরা দু’জন নাকি নিজেদের মতামতকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়।
একটি পডকাস্টে উপাসনা সিং দাবি করেন, কমিটির বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন। পুনম ধিলোঁ ও তাঁর ঘনিষ্ঠ গোষ্ঠীর সিদ্ধান্তের বিরোধিতা করা সদস্যদের শো-কজ নোটিশও দেওয়া হচ্ছে। আট সদস্য উপাসনা সিংয়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রত্যেকের অভিযোগপত্রে একটাই দাবি, সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ করছেন।
উপাসনা সিং অভিযোগ করেন, “আমাদের এগারো জন সদস্যের মধ্যে আটজন নির্বাচিত সদস্য পদত্যাগ করেছেন। তাঁরা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।” এছাড়াও, সংগঠনের সরকারি কাজের জন্য ব্যক্তিগত ই-মেল অ্যাকাউন্ট ব্যবহার করা নিয়েও প্রশ্ন তুলেছেন উপাসনা সিং।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, তার আগে লাল বলের ক্রিকেটে অগ্নিপরীক্ষা বৈভবের
-
‘বিরোধীদের সঙ্গে এরকমই হবে’, অভয়া মামলায় জামিন না পেয়ে সরকারকে দুষছেন নির্মল!
-
‘ককরোচ’ রুখতে হাতিয়ার বন্দে মাতরম! দেশজুড়ে প্রচারে বিজেপি, নিশানায় কংগ্রেস
-
মাইসুরুতে ঘুরতে যাওয়াই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হরিণঘাটার গৃহবধূর, মা হারা ৩ বছরের শিশু
-
স্কুলছাত্রী সেজে কিশোরীদের সঙ্গে বন্ধুত্ব, ৬ নাবালিকাকে পাচারের ছক! উদ্ধার চা বাগানে, গ্রেপ্তার তরুণী