সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগে গার্হস্থ্য হিংসা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey)। পুনম স্পষ্ট জানিয়ে ছিলেন কীভাবে তাঁর স্বামী স্যাম বম্বে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন! এমনকী, পুনম জানিয়ে ছিলেন মধুচন্দ্রিমাতে গিয়েও পুনমের উপর অত্যাচার করেছিলেন স্যাম।
এবার পুনমের সব অভিযোগ নিয়েই মুখ খুললেন তাঁর স্বামী স্যাম। স্পষ্ট জানালেন, ‘পুরুষেরাও অত্যাচারিত হয়। মেজাজ হারায়। এক হাতে তো তালি বাজে না, অশান্তির শুরু তো পুনমই করেছিল।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনমের স্বামী জানিয়েছেন, ‘পুনমের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছি। পুনম আমার স্ত্রী। ও অস্বীকার করতে পারে। তবে আমার মনের দরজা পুনমের জন্য সব সময় খোলা। পুনমের মধ্যে সব গুণ রয়েছে। শুধু ওকে বিশ্বাস করা যায় না। এটাই সবচেয়ে বড় সমস্যা।’
[আরও পড়ুন: এক ঝলকেই বাজিমাত, ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে ‘টাইগার থ্রি’র টিজারে ঝড় তুললেন সলমন!]
কঙ্গনা রানাউতের রিয়ালিটি শো ‘লকআপে’ প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে পুনম পাণ্ডেকে। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে এই শোয়ের টিজার। আর সেই শোয়ের প্রচারেই নিজের বিবাহিত জীবন নিয়ে মুখ খুলেছিলেন পুনম।

পুনমের কথায়, তিনি এখন সিঙ্গল। আপাতত, কোনও সম্পর্কে যাওয়ার তাড়া নেই তাঁর। একাই জীবন কাটাতে চান। কারণ, বিয়ের থেকে তাঁর বিশ্বাস উঠে গিয়েছে। আর নেপথ্যে রয়েছে তাঁর স্বামী স্যাম। পুনম জানিয়েছেন, সংসার নিয়ে খুব স্বপ্ন দেখেছিলাম। সব স্বপ্ন ভেঙে গেল আমার। স্যাম আমার উপর অকথ্য অত্যাচার করত। খুব খারাপ সময় দিয়ে গিয়েছি। এখন একটু শান্তিতে বাঁচতে চাই। অনেক দূরে চলে যেতে চাই এসব থেকে। তবে অতীত ভুলতে চাই। নিজেকে ভাল রাখতে চাই এবার।

[আরও পড়ুন: ‘চিরদিনই তুমি যে আমার…’, বলিউড অভিনেতাকে জড়িয়ে ভিডিও শেয়ার শ্রীলেখার ]
সর্বশেষ খবর
-
কোটি কোটি টাকার দুর্নীতিতে গ্রেপ্তার ডিনো মোরিয়া, বাড়ি থেকে হাতকড়া পরিয়ে ভ্যানে তুলল পুলিশ
-
পুজোয় ‘উত্তম’ নস্ট্যালজিয়া, শতবর্ষে হাওড়ার এই আবাসনে মধ্যমণি বাঙালির ম্যাটিনি আইডল!
-
পুজোর মুখে হকারদের পাশে মন্ত্রী অগ্নিমিত্রা, ব্যবসার জন্য বেছে দিলেন জায়গা
-
‘নতুন মাইন্ড গেম নিয়ে ফিরেছে বিজয় সালগাঁওকর’, ছুটির আবহে ‘দৃশ্যম ৩’ জ্বরে কাবু দর্শক
-
এক বিশ্বকাপে তিনবার ভারত-পাকিস্তান! সূচি প্রকাশিত হতেই উৎসুক ক্রিকেটপ্রেমীরা