তিনি বরাবরই ঠোঁটকাটা। দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। এবার ‘ধুরন্ধর ২’ নিয়েও খোঁচা দিতে দেখা গেল তাঁকে। একটি পোস্টে তিনি লিখলেন, গোটা দেশে ঝড় তুলে দেওয়া ছবিটি থেকে তিনি অনেক দূরে রয়েছেন! অন্য একটি পোস্টে ‘ধুরন্ধর ২’র প্রশংসা করায় প্রকাশ খোঁচা দিলেন আল্লু অর্জুন, জুনিয়র এনটিআরদের মতো দক্ষিণী তারকাদের।
আরও পড়ুন:
এক্স হ্যান্ডলে প্রকাশ রাজ পোস্ট করেছেন ১৯৬১ সালের ‘হাম দোনো’ ছবির গান ‘আভি না যাও ছোড়কর।’ ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি ধুরন্ধর থেকে অনেক দূরে রয়েছি। আপনারা?’ এরপরই আরও একটি পোস্ট করতে দেখা যায় তাঁকে। সেখানে প্রকাশ লেখেন, ‘এখনও পর্যন্ত ধুরন্ধর ২ দেখে প্রশংসা করেছেন আল্লু অর্জুন, বিজয় দেবেরাকোন্ডা, জুনিয়র এনটিআর, মহেশ বাবু ও রাম চরণ। বলিউডের কোনও তারকা করেছে কি? দায়বদ্ধতা পালনের লক্ষণ দক্ষিণেও ছড়িয়ে পড়ছে।’
উল্লেখ্য, দক্ষিণী অভিনেতারা অনেকেই প্রশংসা করেছেন আদিত্য ধরের ছবিটির। এবার প্রকাশের খোঁচায় তাঁরা কিছু বলেন কিনা সেটাই দেখার। বলে রাখা ভালো, একাধিকবার একাধিক সাক্ষাৎকারে দক্ষিণী অভিনেতা নিজস্ব মতামতেই স্পষ্ট করেছেন যে তিনি গেরুয়া শিবির বিরোধী। যার জন্য প্রশংসার পাশাপাশি প্রকাশের সঙ্গী হয়েছে বিতর্কও। তবে কটাক্ষ-সমালোচনাকে পাত্তা না দিয়ে অভিনেতা বরাবর নিজস্ব রাজনৈতিক মতাদর্শ এবং ধারণায় অনড় থেকেছেন। ‘ধুরন্ধর ২’-কে প্রোপাগান্ডা ছবি বলে দাবি করেছেন ধ্রুব রাঠির মতো জনপ্রিয় ইউটিউবার-সহ অনেকেই। সরাসরি কিছু না লিখলেও প্রকাশও যে সেই কথাই বলতে চাইছেন, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।
এই মুহূর্তে ‘ধুরন্ধর ২’ নিয়ে চর্চার অন্ত নেই। বক্স অফিস, বেডরুম থেকে নেটপাড়া সবই ‘ধুরন্ধর’ময়। সিনেমার প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আতশকাচে রেখে পরখ চালিয়ে যাচ্ছে দর্শকমহল। হলে হলে কোথাও করতালি, সিটির আওয়াজ, আবার কখনও বা ‘প্রোপাগান্ডা’ তকমায় কাটাছেঁড়া হচ্ছে রণবীর সিং অভিনীত সিনেমা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অবসরের পরই ফের কলকাতায় মেসি, খেলবেন মাঠে নেমেও! খুশির খবর দিলেন উদ্যোক্তা শতদ্রু
-
কলকাতা, হাওড়ার পর এবার দুর্গাপুর, এক ধাক্কায় বাড়ল ১০টি ওয়ার্ড! কী বলছেন বিধায়ক?
-
বাড়িই যেন মৃত্যুপুরী! মিলল পরিবারের ২৩ সদস্যের দেহ, বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা ১০০০ ছুঁইছুঁই
-
নতুন করে বর্ষার মরশুম! সেপ্টেম্বরেও বৃষ্টিতে ভাসবে দেশের একাংশ, পূর্বাভাস মৌসম ভবনের
-
দিল্লির বাসে কিশোরীকে গণধর্ষণ! ক্ষোভ উগরে ভূমির প্রশ্ন, ‘কীভাবে বারবার এমন ঘটনা …!’