“আমাদের অধিকার কেড়ে নিতে দেব না। বাংলার সব মানুষের সঙ্গে আছি।” রেড রোডের ইদের অনুষ্ঠান থেকে অভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকেও হুঁশিয়ারি দিলেন তিনি। আজ, শনিবার সকালে প্রতি বছরের মতো কলকাতার রেড রোডে ইদের অনুষ্ঠানে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এছাড়াও অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও বিশিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে এসআইআরে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। বহু মানুষের নাম এখনও বিচারাধীন। কত নাম শেষপর্যন্ত বাদ যাবে, সেই নিয়ে চর্চা চলছে। এরই মধ্যে রাজ্যে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রচারও শুরু হয়ে গিয়েছে। তবে এসআইআর ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিজেপি সরকারের হয়ে কাজ করছে কমিশন, এমন অভিযোগ বরাবর করছে তৃণমূল। আরও একবার সেই বিষয়কেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

এদিন রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআরে অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। বাংলার সব মানুষের সঙ্গে আছি। আমাদের অধিকার কেড়ে নিতে দেব না।” রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে বিজেপি-কমিশনকে হুঁশিয়ারিও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, “আজ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আসলে আর্শীবাদ। আপনাদের জন্য সব বাধা কাটিয়ে লড়াই করার জন্য আর্শীবাদ দিচ্ছে সর্বশক্তিমান।” নেত্রী বলেন, “আমি সব ধর্মের মানুষের পাশে আছি। এসআইআরে নাম কাটার জন্য আমি দিল্লি গিয়ে কমিশনে আমাদের কথা জানিয়ে এসেছি। আমরা কোনওভাবেই ভয় পাই না। আমরা লড়াই করি।”
নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতার কটাক্ষ, “উনি যখন সৌদি আরবে গিয়ে হাত মেলান, দুবাই গিয়ে আলিঙ্গন করেন, তখন মনে পড়ে না হিন্দু-মুসলমানের কথা? দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে। বিজেপি গুন্ডা, ডাকাতের পার্টি। বাংলাকে যারা টার্গেট করবে তারা জাহান্নমে যাবে।” প্রধানমন্ত্রীকে “সবচেয়ে বড় অনুপ্রবেশকারী” বলেও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাইদের ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। দিওয়ালিতে রাম আছেন তো ইদে আছেন রহিম। যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথের ব্রত খোলা হয়। বাংলার সম্প্রীতি অটুট থাকবে।” রেড রোডের পর লাল মসজিদেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক
নিবেদিত






