সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি প্রসেনজিৎ ‘এভারগ্রিন’ চট্টোপাধ্যায় ! হ্যাঁ, টলিউড ‘ইন্ডাস্ট্রি’র ইনস্টাগ্রাম ঝটপট ঘুরে আসুন, দেখবেন হতবাক হবেন। ৩০ সেপ্টেম্বর যে নায়ক ৬১ বছরে পা দিলেন, তাকে দেখে তো ৬১ লাগেই না! বরং মেরেকেটে ৪০ নাহলে পঁয়তাল্লিশ। হ্যাঁ, নতুন ছবিতে প্রসেনজিৎ তাঁর অনুরাগীদের একেবারে ধন্দে ফেলে দিয়েছেন।
[আরও পড়ুন: ভারতের বিজ্ঞানীদের জয়গাথা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’, কেমন অভিনয় করলেন নানা পাটেকর?]
নিজেকে ফিট রাখার জন্য কঠোর ডায়েটের মধ্য়ে দিয়ে যান প্রসেনজিৎ। সকাল থেকেই তাঁর খাওয়া-দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ। খাদ্যতালিকায় তাঁর থাকে ওটস, সুজি, নানা সবজি ও ফল। মাছ খান একেবারেই বেকড। সারাদিন ধরে প্রচুর জল খান। আর রাতে শুধুই শশা ও দই। একেবারেই বাইরের খাবার খান না তিনি। আর এটাই তাঁর সুস্থ থাকার সবচেয়ে বড় টিপস।
View this post on InstagramAdvertisement
এবারের পুজোয় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্য়ায়ের দশম অবতার। এই ছবিতে ফের বাইশে শ্রাবণের সেই পুলিশ অফিসার প্রবীরের চরিত্রে দেখা যাবে তাঁকে। আপাতত, এই ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন প্রসেনজিৎ। তাঁর মাঝেই পরিবারের সঙ্গে জন্মদিনটা সেলিব্রেট করছেন এভারগ্রিন নায়ক।
[আরও পড়ুন: হইচইয়ে আসছে একগুচ্ছ নতুন গল্প, কেমন হবে দেবশ্রী-চিরঞ্জিৎ-মিমির ওয়েব ডেবিউ?]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের