Aamir Khan Race 4

সইফ-সলমনকে সরিয়ে ‘রেস ৪’-এ আমির! ‘ফ্লপ স্টার’ বিতর্ক শুরু হতেই মুখ খুললেন প্রযোজক

সম্প্রতি শোনা যায়, আমির খান নাকি 'রেস ৪'-এর চিত্রনাট্য শোনার পরই নির্মাতাদের সবুজ সংকেত দিয়েছেন। সত্যিই তাই? জল্পনা, বিতর্কের পালে হাওয়া লাগতেই মুখ খুললেন প্রযোজক রমেশ তৌরানি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২০:০৬

options
link
সইফ-সলমনকে সরিয়ে ‘রেস ৪’-এ আমির! ‘ফ্লপ স্টার’ বিতর্ক শুরু হতেই মুখ খুললেন প্রযোজক
সইফ-সলমনকে সরিয়ে 'রেস ৪'-এ আমির! 'ফ্লপ স্টার' বিতর্ক শুরু হতেই মুখ খুললেন রমেশ তৌরানি

শেষ ৮ বছরে ব্লকবাস্টারের মুখ দেখেননি আমির খান! যে দুটো সিনেমার জন্য একবুক আশা রেখেছিলেন, কোমর বেঁধে বহু কসরত করেছিলেন, সেই দুটো ছবির ব্যবসাই বিশ বাঁও জলে গিয়েছে। বহু পরিশ্রমের ফসল ‘ঠাগস অফ হিন্দোস্তান’ দিয়ে ডুবেছিলেন। আর ‘লাল সিং চাড্ডা’ও ফেরাতে পারেনি তাঁর কপাল। এরপর পঁচিশ সালে ‘সিতারে জমিন পর’ সিনেমা দিয়ে বক্স অফিসের মার্কশিটের হাল কিছুটা ফেরাতে পারলেও বাকি খান-কাপুরদের দৌড়াত্ম্যে ‘দঙ্গল’ করতে ব্যর্থ হয়েছেন। দিন কয়েক ধরে জল্পনা, এবার নাকি সইফ আলি খান, সলমন খানদের সরিয়ে ‘রেস’-এর মতো সুপারহিট ফ্র্যাঞ্চাইজির হাত ধরেই কপাল ঘোরাতে চাইছেন আমির খান। সত্যিই তাই? জল্পনা, বিতর্কের পালে হাওয়া লাগতেই মুখ খুললেন প্রযোজক রমেশ তৌরানি।

Advertisement

জল্পনা শুরু হতেই দর্শকমহলের একাংশ আপত্তি জানানো শুরু করে। নেটভুবনেও আমির খানের সাম্প্রতিক ফিল্মি কেরিয়ারের গ্রাফ উল্লেখ করে একাংশ প্রশ্ন তুলেছেন, সইফ আলি খান, অক্ষয় খান্নাদের পরিবর্তে ‘ফ্লপ স্টার’ আমির খান একেবারে বেমানান।

২০০৮ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘রেস’। আব্বাস মস্তানের পরিচালনায় ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান, অক্ষয় খান্না, অনিল কাপুর, বিপাশা বসু এবং ক্যাটরিনা কাইফরা। ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, প্রেম এবং অর্থলোভেই ফুটে উঠেছিল গল্পে। সিনেমার গানও ততোধিক হিট হয়। এরপর তার রেশ ধরেই ২০১৩ সালে আসে ‘রেস ২’। আঠেরো সালে মুক্তিপ্রাপ্ত তৃতীয় ফ্র্যাঞ্চাইজি সলমন খানের হাত ধরে খুব একটা লক্ষ্মীলাভ করতে পারেনি। অতঃপর চতুর্থ ফ্র্যাঞ্চাইজিতে চমকের অপেক্ষায় চাতক পাখির দশা দর্শক-অনুরাগীদের। মাসখানেক ধরেই বলিপাড়়ায় ‘রেস ৪’ নিয়ে গুঞ্জন। শোনা যাচ্ছে, মুখ্য ভূমিকায় আমির খান, সিদ্ধার্থ মালহোত্রা এবং টাইগার শ্রফকে দেখা যাবে। এহেন জল্পনা শুরু হতেই দর্শকমহলের একাংশ আপত্তি জানানো শুরু করে। নেটভুবনেও আমির খানের সাম্প্রতিক ফিল্মি কেরিয়ারের গ্রাফ উল্লেখ করে একাংশ প্রশ্ন তুলেছেন, সইফ আলি খান, অক্ষয় খান্নাদের পরিবর্তে ‘ফ্লপ স্টার’ আমির খান একেবারে বেমানান। এহেন বিতর্কের মাঝেই মুখ খুললেন প্রযোজক রমেশ তৌরানি।

Advertisement
Amid Threats Over 'Love Jihad' Allegations Aamir Khan's Security increases
আমির খান ‘রেস ৪’-এ? 

সম্প্রতি শোনা যায়, আমির খান নাকি ‘রেস ৪’-এর চিত্রনাট্য শোনার পরই নির্মাতাদের সবুজ সংকেত দিয়েছেন। এপ্রসঙ্গে প্রযোজনা সংস্থার তরফে এক বিবৃতি জারি করে রমেশ স্পষ্ট জানিয়েছেন যে, “আমরা স্পষ্ট করে দিতে চাই যে, ‘রেস ৪’-এর কাস্টিং এখনও চূড়ান্ত করা হয়নি। তাই সকলের কাছে বিনীত অনুরোধ, তারা যেন এত জল্পনা-কল্পনা শুরু না করেন এবং কাস্টিং নিয়ে যেন কোনও বিভ্রান্তিকর খবর না ছড়ান। সব ঠিকঠাক হলে আমরাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।” শুধু তাই নয়, এও শোনা গিয়েছিল যে চতুর্থ ফ্র্যাঞ্চাইজিতে নাকি অক্ষয় খান্নাও ফিরতে পারেন। যদিও তাঁর চরিত্রটির প্রথম ছবিতেই মৃত্যু হয়। তবে ‘ধুরন্ধর’ আবহে পর্দার ‘রহমান বালোচ’কে নিয়ে সেখবর চাউড় হতে সময় নেয়নি। এপ্রসঙ্গে তৌরানি স্পষ্ট জানান, “এরকম কোনও পরিকল্পনা আমাদের নেই। তাছাড়া আমরা অক্ষয় খান্নার সঙ্গে যোগাযোগও করিনি।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.