অচিনপুরের ডাক উপেক্ষা করে এমন সাধ্যি কার? বেড়াতে আমরা সকলেই ভালোবাসি। তবে, চাইলেই তো আর লোটাকম্বল নিয়ে বেরিয়ে পড়া যায় না। তার জন্য প্রয়োজন ধৈর্যের। কারণ, আজকাল রাজ্যের বাইরে বেরোতেই হাজারও ঝক্কি। সেখানে দেশের রয়েছে আরও ঝুঁকি। আগে থাকতে প্রস্তুতি দরকার। টিকিটের দাম কবে কমবে? সস্তার মধ্যে হোটেল মিলবে কি না! কিংবা সবটা আপনার বাজেটে কুলোবে তো! ভাবনা কম নেই। কাজেই আগাম ছক কষে এগোনোই ভালো। আর এই আগাম ছক কষার জন্য যে ঝঞ্ঝাট পোহাতে হয়, তা কি কম? এ জন্য বহু ট্রাভেল প্ল্যান বাতিল হয় গোড়াতেই। তবে এবার থেকে আর তা হবে না। কেন? ডিজিটাল যুগে ভ্রমণপ্রেমীদের মুশকিল আসান করতে এগিয়ে এল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। নয়া প্রযুক্তির ডানা মেলল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

আরও পড়ুন:
টিকিটের হালহকিকত
বেড়াতে যাওয়ার টিকিট কাটার ঝক্কি কম নয়! বিশেষ করে তা যদি হয় বিমানের টিকিট। এই সমস্যা মেটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন এই মোড এনেছে দারুণ সুবিধা। তিন শতাধিক বিমান সংস্থা এবং ট্রাভেল ওয়েবসাইটের তথ্য এক লহমায় ভেসে উঠবে আপনার স্ক্রিনে। এর জন্য দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে দরদাম করার আর কোনও দরকার নেই। শুধু গন্তব্য আর ভ্রমণের সম্ভাব্য সময়টুকু জানিয়ে দিলেই চলবে। টিকিটের দর আচমকা কমে গেল কি না, সেই খবরও আপনাকে ইমেইল মারফত জানিয়ে দেবে এই ব্যবস্থা। বিশ্বের প্রায় ১৮০টিরও বেশি দেশের নাগরিকেরা এখন থেকে এই ডিজিটাল সুবিধা পাবেন।

বাঁচবে পকেটের বাড়তি কড়ি?
যারা নিয়মিত যাতায়াত করেন, তাঁদের জমা হওয়া রিওয়ার্ড পয়েন্ট বা ‘মাইলস’ থাকে। কিন্তু সেই জমানো পয়েন্ট ভাঙিয়ে ঠিক কত খরচে ফ্লাইট বা হোটেল মিলবে, তার হিসেব কষা বেশ মুশকিল। নতুন প্রযুক্তি এই জটিলতার একবারে সহজ সমাধান বের করেছে। আলাস্কা এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, হিলটন কিংবা চয়েস প্রিভিলেজের মতো নির্দিষ্ট কিছু ডিজিটাল অ্যাকাউন্টে জমানো পয়েন্ট দিয়ে কোথায় কত ছাড় মিলবে, তা এক ক্লিকেই স্পষ্ট হয়ে যাবে। ফলে পকেটের বাড়তি কড়ি খরচ না করেই এবার থেকে পরিকল্পনা রূপায়ণ সম্ভব হবে।

হোটেল বাছবেন সহজেই
শুধু প্লেনের টিকিটই নয়, আস্তানার খোঁজ মেলাতেও এই প্রযুক্তি সিদ্ধহস্ত। নিজের পছন্দ, তারিখ এবং গন্তব্যের কথা জানালেই ভেসে উঠবে একের পর এক সেরা অপশন। বুকিং ডট কম, ট্রিপ ডট কম, ম্যারিয়ট কিংবা এক্সপিডিয়ার মতো নামী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এই নতুন মোড। ফলে সার্চ উইন্ডো ছেড়ে অন্য কোথাও না গিয়েও নিমেষের মধ্যে হোটেল বুক করে নেওয়া সম্ভব। প্রযুক্তি আর ভ্রমণের এই মেলবন্ধন আগামী দিনে পর্যটকদের অভিজ্ঞতাকে আরও মসৃণ ও আনন্দদায়ক করে তুলবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চিংড়ি-পাস্তা নয়, তিহারে ওটস খেয়েই কাটছে দিন! দেশে ফিরতে আমেরিকার দ্বারস্থ মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক
-
বেহালা বিমানবন্দর ফের চালু করতে উদ্যোগী রাজ্য, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দুর
-
গুরুতর অসুস্থ আন্না হাজারে, ভর্তি করানো হল মুম্বইয়ের হাসপাতালে
-
একজনকে পিষে দিল গাড়ি, একজনের মৃত্যু ছুরির কোপে! আমেরিকায় মৃত্যু কেরলের ২ তরুণীর
-
পদ্মাপাড়ের দুর্গাপুজোয় চমক! দেশলাই কাঠি-রেশমি সুতোয় গড়ে উঠছে দেবীপ্রতিমা