সুমন করাতি, হুগলি: বিনোদুনিয়ায় একসময় রাজত্ব করেছেন। প্রাপ্তির ঝুলিতে একের পর এক হিট ছবি তাঁর। গেম শো ‘দিদি নম্বর ওয়ান’-এর জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সম্প্রতি কেরিয়ারের নতুন ইনিংস শুরু হয়েছে। রাজনীতিতে পা রেখেই সাংসদ তিনি। হুগলির উন্নয়নের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। তা বলে কি আর বড়পর্দায় দেখা যাবে না রচনাকে? রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করলেন তারকা সাংসদ।
জল্পনা কিছুটা জিইয়ে রেখে তিনি বলেন, “দেখা যাক। ভাবিনি কিছু। এই মুহূর্তে যদি বলো তাহলে বলব একদমই সময় নেই। আর ভবিষ্যতে বলতে পারছি না।” পোলবায় এক রক্তদান শিবিরে যোগ দেন রচনা। তাঁর কথায়, “আমার জেলায় যা যা অনুষ্ঠান হয়, আমি সেখানে আসার চেষ্টা করি।”
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর কথায় চব্বিশের লোকসভা নির্বাচনের আগে প্রথম রাজনীতিতে নাম লিখিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর প্রায় সঙ্গে সঙ্গে তাঁকে লোকসভা ভোটের ময়দানে নামানো হয়েছে। নিজের জনপ্রিয়তা আর মিষ্টি ব্যবহারে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে ভোটযুদ্ধে জয়ী হয়ে রচনাও বুঝিয়ে দিয়েছেন, তিনি ভরসাযোগ্য। ভোটপ্রচারে বেরিয়ে কখনও হুগলির কারখানার ধোঁয়া আবার কখনও বা দইয়ের প্রশংসা করে ট্রোল-মিমের শিকার হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনীতির আঙিনায় পা রেখেই পোড় খাওয়া নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন। বর্তমানে ‘অতি সাবধানী’ রচনা। এদিন অবশ্য লকেটকে নিয়ে একটি কথাও বলতে চাননি রচনা।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?