সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে নীলাঞ্জনার জীবনে ঝড়। নিজে কিছু মুখে না বললেও, সিনে মহলের অন্দরে রটেছে যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁর বিচ্ছেদ হচ্ছে। যিশুও অবশ্য এই গুঞ্জন নিয়ে চুপ। মাঝে মধ্য়েই সোশাল মিডিয়ায় অবশ্য নীলাঞ্জনা নানারকম ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। তবে এবার নীলাঞ্জনা নয়। নীলাঞ্জনার সঙ্গে দীপাবলির ছবি পোস্ট করে অস্বস্তির মুখে পড়লেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । সেই পোস্ট ধরেই আচমকা রাহুল উঠে এলেন এক সংবাদমাধ্যমের শিরোনামে। যেখানে নীলাঞ্জনার সঙ্গে নাম জড়িয়ে টলিউডের গসিপ পেল সুযোগ! আর এই খবর চোখে পড়তেই রীতিমতো রেগে গেলেন রাহুল। স্পষ্টই ফেসবুক সেই সংবাদমাধ্যমকে একহাত নিলেন অভিনেতা।
View this post on InstagramAdvertisement
ফেসবুকে রাহুল স্পষ্ট লিখলেন, ”সুসংবাদ। অনলাইন রিপোর্টিং এবার মা, বোনদেরও ছাড়বে না ঠিক করেছে…।” নির্দিষ্ট সংবাদমাধ্যমকে কটাক্ষ করতেও ছাড়েননি রাহুল।
অভিনেতা রাহুল জানিয়েছেন, ”এরকম হেডলাইন হয় কি করে! দিদির বাড়িতে দীপাবলি ক্যাপশনে লেখা। তার পরেও?” রাহুলের কথায়, ” কিছু মানুষের মানবিকতা, মূল্যবোধ এতটাই তলানিতে ঠেকেছে যে, দিদি-ভাইয়ের সম্পর্কও এখন ঠুনকো”
সর্বশেষ খবর
-
প্রেমিকার ওড়না গলায় ফাঁস, ঝাড়খণ্ডের জঙ্গল থেকে উদ্ধার পুরুলিয়ার যুবকের ঝুলন্ত দেহ!
-
পানশালায় মারামারি করেও পার পেয়ে গেলেন! জাতীয় দলে ফেরার দরজা খুলল ইংরেজ পেসারের সামনে
-
বেশিরভাগের স্টেটাস ‘আন্ডার প্রসেস’! অন্নপূর্ণার টাকা না পেয়ে উদয়নারায়ণপুরে পথ অবরোধ মহিলাদের
-
উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে যন্ত্র! প্রশ্নফাঁস কাণ্ড থেকে শিক্ষা নিয়ে তৃতীয় সেমিস্টারে নিরাপত্তার কড়াকড়ি
-
পাথর দিয়ে থেঁতলে মাকে ‘হত্যা’, মৃতদেহের উপর ক্রন্দনরতা শিশুকন্যাকে বসাল খুনিরা!