Abar Proloy 2

‘বাংলায় বসে হারামের ভাত খাওয়ার দিন শেষ’, ‘আবার প্রলয় ২’-এ বাঙালি অস্মিতায় শান, থাকছে আর কোন চমক?

দ্বিতীয় সিজনে বিনোদনের মোড়কে আরও অনেক বার্তাই দিয়েছেন পরিচালক রাজ। আর তা ট্রেলার প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়েছে। এবারের প্রেক্ষাপট বারাকপুর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৩:৩০

options
link
‘বাংলায় বসে হারামের ভাত খাওয়ার দিন শেষ’, ‘আবার প্রলয় ২’-এ বাঙালি অস্মিতায় শান, থাকছে আর কোন চমক?
রাজ চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায়, ছবি: সোশাল মিডিয়া।

ওটিটি মাধ্যমে ফের ‘প্রলয়’ ঘটাবেন রাজ চক্রবর্তী। ‘আবার প্রলয়’ প্রথম সিজন তুমুল সাফল্যের মুখ দেখেছিল। এবার আসছে রাজের পরিচালনায় সেই সিরিজের দ্বিতীয় সিজন ‘আবার প্রলয় ২’। বৃহস্পতিবার প্রকাশ্যে এল সিরিজের অতি প্রতীক্ষিত ট্রেলার। দ্বিতীয় সিজনে বিনোদনের মোড়কে আরও অনেক বার্তাই দিয়েছেন পরিচালক রাজ। আর তা ট্রেলার প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়েছে।

Advertisement

এবারের প্রেক্ষাপট বারাকপুর। অর্থাৎ বিধায়ক রাজ চক্রবর্তীর অঞ্চলেই এবার বোনা হয়েছে এই সিরিজের গল্প। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল আগের সিজনের মতোই নারী পাচার চক্রই তুলে ধরা হবে কিনা। এবার ট্রেলার প্রকাশ্যে আসতেই দেখা গেল শুধু নারী পাচারই নয়। তার সঙ্গে সিরিজে তুলে ধরা হয়েছে খুন এবং ভয়ংকর ডাকাতির ষড়যন্ত্র। বাংলার বিভিন্ন প্রান্তে অনবরত ডাকাতির ছক কষে চলা ভিনরাজ্য থেকে আসা দুষ্কৃতীদের ‘ব্লু প্রিন্ট’ ফুটিয়ে তোলা হয়েছে সিরিজের ট্রেলারে। আর তা প্রতিহত করতে, অর্থাৎ দুষ্টের দমন ও শিষ্টের পালন করতেই মাঠে নেমেছেন ইন্সপেক্টর অনিমেষ দত্ত। জনপ্রিয় এই চরিত্রে আগের মতোই দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ফের শোনা যাবে তাঁর মুখে ‘প্রলয়’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় সংলাপ ‘কবি বলেছেন…’। তবে এসবের মাঝেও যা সবথেকে বেশি নজর কেড়েছে ট্রেলারে তা হল, এই সিরিজের সুবাদেই বাঙালি অস্মিতায় শান দেওয়ার বার্তা দিয়েছেন পরিচালক রাজ। দুষ্টের দমনে তৎপর ইন্সপেক্টর অনিমেষ দত্তর মুখে ‘বাংলায় বসে হারামের ভাত খাওয়ার দিন শেষ’-এর মতো সংলাপ অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। আগের সিজনের মতোই থাকছে একটি আইটেম ডান্স। আর তাতেই দেখা যাবে মারকাটারি ডান্স স্টেপে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Abar Proloy 2 trailer
‘আবার প্রলয় ২’-এর একটি দৃশ্য, ছবি: সোশাল মিডিয়া।

তবে এসবের মাঝেও যা সবথেকে বেশি নজর কেড়েছে ট্রেলারে তা হল, এই সিরিজের সুবাদেই বাঙালি অস্মিতায় শান দেওয়ার বার্তা দিয়েছেন পরিচালক রাজ।

ইন্সপেক্টর অনিমেষ দত্তর সঙ্গে পুলিশবাহিনিতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, রোহন ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল, সৌরসেনী মৈত্র ছাড়াও আগের সিরিজের মতোই থাকছেন সোহিনী সেনগুপ্ত। সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন লোকনাথ দে, ওম সাহানি, অনুজয় ভট্টাচার্য প্রমুখ। আগামী ২৭ ফেব্রুয়ারি জি ফাইভের পর্দায় শুরু হবে রাজের বহু প্রতীক্ষিত এই সিরিজের স্ট্রিমিং। নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে সিরিজের শুটিং শুরু করেছিলেন রাজ চক্রবর্তী। সিরিজের প্রযোজকের ভূমিকায় রাজঘরনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, এর আগের সিজনে সুন্দরবনের নারী পাচার চক্রের ঘটনা তুলে ধরেছিলেন পরিচালক রাজ। এবার নতুন সিজনে দর্শকের দরবারে কোন ঘটনা তুলে ধরবেন তা নিয়ে কৌতূহল ছিল আগেই। এবার ট্রেলার প্রকাশ্যে আসার পর তা যে কয়েকগুণ বাড়ল এমনটা বলাই বাহুল্য। প্রথম সিজনের মতোই যে দ্বিতীয় সিজনেও দর্শক-অনুরাগীদের কয়েকগুণ চমক দেবেন রাজ সে কথাই বলাই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.